Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

কর্মসংস্থানের দাবিতে সরব যুবশ্রী সংগঠন


 

কর্মসংস্থানের দাবিতে সরব যুবশ্রী সংগঠন 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : কর্মসংস্থানের দাবিতে সরব হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্মপ্রার্থী সমিতি। আগামী ২৩ মার্চ যুবশ্রী সংগঠন কলকাতা অভিযানের ডাক দিয়েছে। সেই কর্মসূচিকে সফল করে তুলতে পূর্ব বর্ধমান জেলার কালনা তে পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্মপ্রার্থী সমিতির জেলা কমিটির পক্ষ থেকে কর্মসংস্থানের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবারের এই প্রচার কর্মসূচিতে কালনা ১ ও ২ নং ব্লকের বেকার যুবক যুবতীরা অংশগ্রহণ করেন। কালনা শ্রমদপ্তরে দাবিপত্র প্রদান করা হয়। 

বিভিন্ন সরকারি দপ্তর, বাস স্ট্যান্ড চত্বরে পোস্টারিং এর মাধ্যমে প্রচার চালানো হয়। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি নির্মল মাঝি, রাজ্য যুগ্ম সম্পাদক নিতাই বসাক, পূর্ব বর্ধমান জেলা সম্পাদক প্রণয় সাহা। এছাড়াও ছিলেন মোমিতা খাতুন, প্রিয়াঙ্কা সরকার সহ অন্যান্যরা।

সংগঠনের জেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়,  আগামী ২৩ মার্চ কলকাতা অভিযান কর্মসূচিতে পূর্ব বর্ধমান জেলা সহ সারা রাজ্যের হাজার হাজার বেকার যুব সম্প্রদায় একত্রিত হয়ে কলকাতার পথে নেমে বিক্ষোভ প্রদর্শন করবেন।