Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পানীয় জলের দাবি জানিয়ে বিক্ষোভ, পি এইচ ঈ দপ্তরে তালা ঝোলালো মহিলারা


 

পানীয় জলের দাবি জানিয়ে বিক্ষোভ, পি এইচ ঈ দপ্তরে তালা ঝোলালো মহিলারা 


কাজল মিত্র, আসানসোল : পানীয় জলের দাবি জানিয়ে বিক্ষোভ দেখায় মহিলারা। আসানসোলের স্যানরেলে এলাকার ঘটনা। এলাকাবাসীরা বিক্ষোভ দেখায় পি.এইচ.ই দপ্তরের সামনে। মঙ্গলবার সকালে আসানসোলের পি.এইচ.ই দপ্তরের ভিতরে প্রবেশ করে মহিলারা এবং পানীয় জল সরবরাহের ভালব্ বন্ধ করে তাড়া বিক্ষোভ দেখায়। তাছাড়া তালা লাগানো হয় দপ্তরের মুখ্য গেটে। তাদের অভিযোগ পার্শ্ববর্তী এলাকায় ও কারখানায় নিয়মিত জল সাপ্লাই হলেও স্যানরেলে এলাকায় প্রায় বারোশো পরিবার জল পাচ্ছে না। বারবার বিক্ষোভ করা হয়েছে, সবার কাছে আবেদন করা হয়েছে কিন্তু কোনো লাভ হয়নি। তাই আজ অবস্থান বিক্ষোভ করা হয়েছে এবং তার সঙ্গে আজ পানীয় জল  সাপ্লায়ের ভালব্ বন্ধ করে দেওয়া হয়েছে। যাতে সাধারণ মানুষ বুঝতে পারে আমরা কত কষ্ট পাচ্ছি। এই প্রসঙ্গে দপ্তরে কর্মরত মেনটেনেন্স থাকা ব্যাক্তি জানান পর্যাপ্ত পরিমাণে জল না আসার কারণে সঠিক পরিমাণে জল সাপ্লায় হচ্ছে না তাই ওদের অসুবিধা হচ্ছে।