Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

আসানসোল উপনির্বাচনে বাম প্রার্থী পার্থ মুখার্জী বিজেপি-তৃণমূলকে নিয়ে কি বললেন


 

আসানসোল উপনির্বাচনে বাম প্রার্থী পার্থ মুখার্জী বিজেপি-তৃণমূলকে নিয়ে কি বললেন 


কাজল মিত্র, আসানসোল : পশ্চিম বর্ধমানে আসানসোল লোকসভা উপনির্বাচন কে সামনে রেখে প্রতিটি দল নিজেদের মত করে কর্মীসভা ও প্রচার সারছে। শনিবার চিত্তরঞ্জন রেল শহরের বুকে চিত্তরঞ্জন চারের পল্লী কমিউনিটি হল প্রাঙ্গণে  নির্বাচনী সভা করতে দেখা গেল আসানসোল লোকসভা উপনির্বাচনের বাম প্রার্থী পার্থ মুখার্জীকে। এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন বিজেপি ডাক দিয়েছিল স্টার্টআপ ইন্ডিয়া, আর এখন কেন্দ্র এবং রাজ্য সরকার বলছে শাট আপ ইন্ডিয়া। তৃণমূল প্রার্থী সকলকে খামোশ করে দিতে আসানসোলের মাটিতে নেমেই বলে উঠলেন খামোশ। অর্থাৎ তৃণমূল সকলকে সকল জনতাকে চুপ করিয়ে দিতে চাইছে। করবেই না কেন মাননীয়া মুখ্যমন্ত্রী যেভাবে নিজেদের সরকার চালাচ্ছে তাতে সকলেই খামোশ হয়ে বসে আছে। 

তিনি বলেন, এই নির্বাচন আমাদের কাছে কাম্য ছিল না, কিন্তু একজন ব্যক্তির নিজের স্বার্থের কারনে নির্বাচন হচ্ছে। যদিও আমাদেরকেও একটা সুযোগ করে দিয়েছে সাধারণ মানুষের কাছে কাজ করার। তিনি বিজেপির সাংসদ থেকে এই সিটে জয় যুক্ত হয়েছিলেন কিন্তু নিজের স্বার্থে পদত্যাগ করে তৃণমূলে যোগদান করেন। বাবুল সুপ্রিয়, কিছুদিন আগে তৃণমূলের বিরুদ্ধে কথা বলে জয়ী হয়েছিলেন। আর এখন তিনি দল পাল্টে বিজেপির বিরুদ্ধেই বিধায়ক পদে লড়াই করছেন। আসলে তৃণমূল ও বিজেপির মধ্যে কোন ফারাক নেই। কেন্দ্রীয় সরকারের নীতির কারণে রেল শহর এখন রুগ্ন প্রায় সকল সরকারি প্রতিষ্ঠান বেসরকারির দিকে ঠেলে দিচ্ছে, সরকারি স্কুল বন্ধ, এখানকার স্কুলগুলি বন্ধ হতে চলেছে প্রাইমারি বিভাগ সব বন্ধ হয়ে গেছে। এরপর বন্ধ হবে চিকিৎসা বিভাগ। আর রাজ্য সরকারের নীরবতার ফলে বন্ধ হয়েছে হিন্দুস্থান কেবলস এর মত একটি কারখানা । এর জবাব বামপন্থীদের জিতিয়ে মানুষকে দিতে হবে। তিনি বাবুল সুপ্রিয় কে কটাক্ষ করে বলেন লোকসভায় বিজেপি জয়ী হয়ে হিন্দুস্তান কেবলসে আবির খেলেছিল, আর আজ হিন্দুস্তান কেবলস শুধু বন্ধ হয়েছে তাই নয় – এখানে চুরি লুট চলছে পুরোদমে। এসব প্রতিরোধ করতে বামপন্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। এই সভায় আরও বাম নেতা রঞ্জিত সরকার এবং অন্যান্যরা।