Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

সাহিত্য পরিষদের উদ্যোগে বসন্ত উৎসব উদযাপন


 

সাহিত্য পরিষদের উদ্যোগে বসন্ত উৎসব উদযাপন 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : রাজ আমলে গড়া শতবর্ষ প্রাচীন বর্ধমান সাহিত্য পরিষদ ভবনে পালিত হয় বসন্ত উৎসব।  সাহিত্য পরিষদের এক ঝাঁক বিশিষ্ট শিল্পীদের সংগীত ও আবৃত্তি পরিবেশনা বসন্ত উৎসবে অন্য মাত্রা এনে দেয়। এক কথায় সোমবারের এই অনুষ্ঠান মিলন মেলায় পরিনত হয়। 

বসন্ত উৎসব এর তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন বর্ধমান সাহিত্য পরিষদের সভাপতি প্রবীণ আইনজীবী মুরারী মোহন কুমার,  সম্পাদক কাশী নাথ গাঙ্গুলি সহ আইনজীবী সঞ্জয় ঘোষ, উদয় কোনার, অধ্যাপক সুকান্ত সেন, সহ সভাপতি নিতাই মুখার্জি, প্রদীপ ব্যানার্জি, সুজিত চক্রবর্তী। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সুজিত চট্টোপাধ্যায় ও অনন্ত মণ্ডল। বিকেল চারটে থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত অনুষ্ঠান হয়। 

সঙ্গীত পরিবেশন করেন, মনিদীপা মজুমদার, শুক্লা গাঙ্গুলী, আমামিকা কোনার, লাবন্য নন্দী, মুক্তা রায়, কল্পনা রায়, স্বাতী ব্যানার্জী, রীতা সাউ এবং মনি কাঞ্চন সম্প্রদায়। আবৃত্তি পরিবেশন করেন তাপস ভূষণ সেনগুপ্ত, বুদ্ধদেব পণ্ডিত, রমা কান্ত পাঁজা, প্রমুখ।