Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

আসানসোল লোকসভা উপনির্বাচনের আগে বড়সড় ভাঙনের মুখে বিজেপি


 

আসানসোল লোকসভা উপনির্বাচনের আগে বড়সড় ভাঙনের মুখে বিজেপি 


কাজল মিত্র, আসানসোল : আসানসোল লোকসভা উপনির্বাচনের আগে বড়সড় ধাক্কা খেল বিজেপি। পশ্চিম বর্ধমানের বারাবনি ব্লকের পানুডিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঘোলকেয়ারী গ্রামের পাঁচটি পরিবারের সদস্যরা এবং স্থানীয় আরও কিছু কর্মী সমর্থক সরোজ ঘোষের নেতৃত্বে বিজেপি ছেড়ে বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত সিংহের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন।

এই যোগাদান প্রসঙ্গে তৃণমূল নেতা তথা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ সিংহ বলেন ঘরের ছেলেরা ঘরে ফিরে এলো, এরা বিধানসভা নির্বাচনের আগে ভুল বুঝে ও প্রলোভনে পা দিয়ে বিজেপি-তে চলে গিয়েছিলো। এখন তারা নিজেদের ভুল বুঝতে পেরেছে তাই আজ বারাবনি ব্লক সভাপতি অসিত সিংহের হাত ধরে তৃণমূল কংগ্রেসে ফিরে এলো। তাদের সবাইকে দলে স্বাগতম। 

এই প্রসঙ্গে সদ্য তৃণমূলে যোগ দান করা সদস্য সরোজ ঘোষ বলেন লোভে ও ভুল বুঝে তৃণমূল ছেঁড়ে বিজেপি-তে চলে গিয়েছিলাম কিন্তু এখন চোখ খুলে গেছে, উন্নয়ন যদি কেউ করতে পারে সে হলো তৃণমূল কংগ্রেস। তাছাড়া আর কোনো দল নয়, তাই আজ আমরা সবাই মিলে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত তৃণমূল কংগ্রেসেই থাকব।