Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পৌর ভোটের গণনা কোথায়, কখন থেকে ?


 

পৌর ভোটের গণনা কোথায়, কখন থেকে ? 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : রাত পোহালেই পৌর নির্বাচনের ভোট গণনা। কড়া পুলিশি প্রহরায় রয়েছে ইভিএম। গোটা রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমানের ৬ টি পৌরসভার ভোট গণনা হবে আগামীকাল অর্থাৎ ২ মার্চ। সকাল আটটা থেকে শুরু হবে গণনার কাজ। পূর্ব বর্ধমান জেলায় বর্ধমান পৌরসভার ভোট গণনা হবে গোলাপবাগে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং কলেজ ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে। ৩৫ টি ওয়ার্ডের ভোটের গণনা হবে সর্বাধিক ১৫ রাউন্ডে। গুসকরা পৌরসভার ভোট গণনা হবে গুসকরা পি পি ইনস্টিটিউশনে। কাটোয়া এবং দাঁইহাট পৌরসভার ভোট গণনা হবে কাটোয়া কাশীরাম দাস ইনস্টিটিউশনে। কালনা পৌরসভার ভোট গণনা হবে কালনা মহারাজা হাইস্কুলে। মেমারি পৌরসভার ভোট গণনা হবে মেমারি ১ নম্বর ব্লকের কার্যালয়ে।