Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পৌর নির্বাচনে বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রচারে শুভেন্দু অধিকারী


 

পৌর নির্বাচনে বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রচারে শুভেন্দু অধিকারী


কাজল মিত্র, আসানসোল : আসানসোল পৌর নিগমের নির্বাচনে বিজেপি প্রার্থীদের প্রচারে পথ সভা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।  বৃহস্পতিবার ১০৫ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী  ইন্দ্রানী আচার্য'র সমর্থনে কোভিড বিধি উড়িয়ে বরাকর ও পুরুলিয়া রোড বন্ধ করে পথসভা করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এদিনের পথ সভাতে আসানসোলের কুলটি বিধানসভা এলাকার বিজেপির বেশ কয়েকজন প্রার্থী উপস্থিত ছিলেন। পথসভা শেষে শুভেন্দু অধিকারি পায়ে হেটে মিছিল করে নির্বাচনী প্রচার করতে গেলে পুলিশ মিছিল আটকে দেয়। উপস্থিত কুলটির বিধায়ক ডাঃ অজয় পোদ্দার ও ১০২ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী অভিজিৎ আচার্য সহ আরো অনেকে। এই বিষয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী  বলেন আমি বিভিন্ন জায়গায় পৌরসভায় আইন মেনেই আড়াইশো জন নিয়ে প্রচার চালাচ্ছি।

 কিন্তু  সব জায়গাতেই আমাদের কর্মীদের প্রচারে আটকানো হচ্ছে। কিন্তু শাসক দল যখন নিজে গাদাগাদা লোক নিয়ে প্রচার করছে তখন কিছুইনা ।কারন পুলিশ এখন শাসক দলের দলদাসে পরিণত হয়েছে। এখানে আইসি কে পোস্টিং নিতে হলে ভাইপোর হাতে পঁচাত্তর লক্ষ টাকা আর সিপি পোস্টিং নিতে হলে  মাসে ২ কোটি টাকা ভাইপো কে দিয়ে আসতে হয় অয়েলিং করার জন্য। কারন এখানে 'মধু', মানে এখানে কয়লা আছে ।

তাই বিজেপির স্ট্রিট কর্নার করার অনুমতি দেওয়া হয়না অথচ শাসক দল করতে পারে। তবে জনতা বিজেপির সাথে আছে নরেন্দ্র মোদীজির সাথে আছে, তাই আজকে এত মানুষ উপস্থিত হয়েছে। এখানে নগর নিগমের তৃণমূল পাঁচ বছর ধরে রয়েছে কিন্তু কোন কাজ হয়নি ।মমতা ব্যানার্জীর সরকার শুধু ইস্তেহার প্রকাশ করে।