Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

সুরসম্রাজ্ঞী'র প্রতি বিনম্র শ্রদ্ধা


 

সুরসম্রাজ্ঞী'র প্রতি বিনম্র শ্রদ্ধা 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর প্রয়াত। ৯২ বছর বয়সে চলে গেলেন তিনি। সরস্বতী প্রতিমা বিসর্জনেই ধরা নাম থেকে বিদায় নিলেন সঙ্গীত দুনিয়ার গুরুমা।  করোনা আক্রান্ত হয়ে প্রায় এক মাস যাবৎ মুম্বই-এর ব্রীজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন লতাজী। শনিবার ভেন্টিলেশনে দেওয়ার পর থেকেই উৎকণ্ঠা বাড়ে তাঁর শারীরিক অবস্থা নিয়ে। তাঁর মৃত্যুতে আমরাও শোকাহত। সংবাদ প্রভাতী পরিবারের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি 

১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর লতা মঙ্গেশকর জন্ম গ্রহণ করেন এক মারাঠি পরিবারে। শৈশব থেকে বাবার হাত ধরেই অভিনয় এবং গান শিখতে শুরু করেছিলেন। কিন্তু মাত্র ১৩ বছর বয়সে বাবাকে হারান। মাত্র ১৩-১৪ বছর বয়সেই প্রথম বার সিনেমায় গান গাওয়া। মরাঠি ছবিতে। মুম্বই যাওয়ার পর ১৯৪৮ সালে প্রথম "মজবুর" নামে হিন্দি ছবিতে গান গেয়েছেন। শুরুতেই কোকিল কন্ঠী লতা মঙ্গেশকর সাড়া ফেলে দিয়েছিলেন।