Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

প্রবল ঝড়ে গাছের ডাল ভেঙ্গে সড়ক অবরুদ্ধ


 

প্রবল ঝড়ে গাছের ডাল ভেঙ্গে সড়ক অবরুদ্ধ 


কাজল মিত্র, আসানসোল : পশ্চিম বর্ধমান জেলার সালানপুর থানার আসানসোল থেকে চিত্তরঞ্জন গামী প্রধান রাস্তা আল্লাডি মোড়ের কিছুটা দূরে একটি বিশাল গাছের ডাল রাস্তায় ভেঙে পড়ল। যার ফলে প্রায় ঘন্টা খানেক যান চলাচলে ব্যাঘাত ঘটে। তবে সালানপুর পুলিশ ও বন দফতরের তৎপরতায় গাছের ডাল সরানো হলে রাস্তা অবরুদ্ধ মুক্ত করা সম্ভব হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ করে ভারী বৃষ্টিপাত ও ঝড়ে  আল্লাডি মোড়ের কাছে একটি বিশালকায়  ইউক্যালিপটাস গাছের মোটা ডাল রাস্তায় ভেঙে পড়ে। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি। যদিও ঘন্টাখানেক যানচলাচল বন্ধ হয়ে যায়। 

তবে রূপনারায়নপুর পুলিশ ও বন দফতরের কর্মীরা স্থানীয় মানুষের সহযোগিতায় গাছের ডালটি সরিয়ে রাস্তায় যানবাহন চলাচলের ব্যবস্থা করে। ঘটনাস্থলে সালানপুর থানার আধিকারিক পবিত্র কুমার গাঙ্গুলী ও রূপনারায়নপুর ফাঁড়ি ইনচার্জ  রাহুল দেব মন্ডল নিজে দাঁড়িয়ে যানচলাচল স্বাভাবিক  করে।