Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

সিবিআই অভিযানে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার  এক ম্যানেজার ও ঠিকাদার গ্রেপ্তার


 

সিবিআই অভিযানে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার  এক ম্যানেজার ও ঠিকাদার গ্রেপ্তার 


কাজল মিত্র, আসানসোল : চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার প্রশাসনিক ভবনে সিবিআই অভিযানে আলোড়ন ছড়িয়ে পড়েছে । বৃহস্পতিবার সকাল সাড়ে ন'টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে চারটের পরও চলে এই অভিযান। ৭ জনের এক তদন্তকারী  দল চারটি স্করপিও গাড়িতে করে এসে  এই অভিযান চালায়। সূত্রের খবর,  তারা মূলত চিত্তরঞ্জন রেল কারখানার উচ্চ পদস্থ দুই আধিকারিকের চেম্বারে এই তদন্ত চালিয়েছেন।যদিও এক আধিকারিককে সকালে তার অফিসে না পেয়ে সিবিআইয়ের অন্য একটি দল ওই আধিকারিকের বাসভবনে হানা দেন বলে জানা গেছে।

সকাল থেকেই চিত্তরঞ্জন রেল কারখানার প্রশাসনিক ভবনের সঙ্গেই আধিকারিকদের বাংলোতেও সিবিআই সমান্তরালভাবে খোঁজখবর নিয়েছে। তবে কি কারনে এই ঘটনা সে বিষয়ে কেউই মুখ খুলতে চাননি। সংস্থার জনসংযোগ বিভাগে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে জনসংযোগ আধিকারিক চিত্রসেন মন্ডল বিষয়টি নিয়ে তাঁর কিছু জানা নেই বলে মন্তব্য করেন । অন্যদিকে মুখ্য জনসংযোগ আধিকারিক তথা ডেপুটি জেনারেল ম্যানেজার অলক কুমারকে একাধিকবার ফোন করলেও তিনি সেই ফোন তোলেন নি। তবে একটি বিশেষ সূত্র মারফত জানা যাচ্ছে কারখানায় যন্ত্রাংশ সরবরাহ ও মজুত নিয়ে বেশ কিছুদিন ধরেই ইউনিয়নগুলি ইঙ্গিতপূর্ণ অভিযোগ আনছিলেন । স্বয়ং জেনারেল ম্যানেজার সতীশ কুমার কাশ্যপও এ বিষয়ে অত্যন্ত তৎপরতার সঙ্গে খোঁজখবর নেওয়া শুরু করেছিলেন। তবে প্রায় ৭ ঘন্টা অতিক্রম হয়ে যাওয়ার পরও সিবিআই কিসের খোঁজে এই অভিযান জারি রেখেছিল তা এখনও স্পষ্ট নয়।

তবে জানাগেছে সিবিআইয়ের অভিযানে শুক্রবার দুর্নীতির মামলায় সিবিআই দল অভিযান চালিয়ে এক আধিকারিক ও এক ঠিকাদারকে গ্রেপ্তার করে। ধৃত অভিযুক্তদের মধ্যে চিফ ম্যাটেরিয়াল ম্যানেজার রবি শেখর সিনহা এবং ঠিকাদার পবন সিনহাকে গ্রেপ্তার করা হয়েছে। দুজনকেই আসানসোল সিবিআই আদালতে পাঠানো দেওয়া হয়েছে।