Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পৌর নির্বাচনী প্রচারে চিত্রাভিনেত্রী শতাব্দী রায়


 

পৌর নির্বাচনী প্রচারে চিত্রাভিনেত্রী শতাব্দী রায় 


কাজল মিত্র, আসানসোল : ১২ ফেব্রুয়ারি আসানসোলে পৌর নিগমের ভোট। আর তার আগেই  আসানসোল মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন নির্বাচনের প্রচারে আসানসোলে পৌঁছালেন বীরভূমের সাংসদ তথা বাংলা ছায়াছবির বিখ্যাত অভিনেত্রী শতাব্দী রায়।  তিনি আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস  প্রার্থী উৎপল সিনহার হয়ে প্রচার করেন।  রবিবার  আসানসোল পৌরনিগমের নির্বাচনী প্রচারে ৪৮, ৪৯, ৫০, ৫১, ৫২ নম্বর ওয়ার্ডে  তৃণমূল কংগ্রেসের প্রার্থীর হয়ে রোডশো করেন শতাব্দী রায়। আসানসোলের চিত্রা মোড় থেকে শুরু হয়ে কোর্ট মোড়, চেলি ডাঙ্গল, এসবি গড়াই রোড হয়ে মহিশিলা বটতলা বাজারে গিয়ে শেষ হয়। মন্ত্রী মলয় ঘটক ও সাংসদ শতাব্দী রায় তৃণমূল কংগ্রেস প্রার্থী কে সঙ্গে নিয়ে হুডখোলা গাড়ি তে চেপে খেলা হবে গান বাজিয়ে প্রচার সারলেন। একই সাথে বিভিন্ন ওয়ার্ড ঘুরলেন। 

এই উপলক্ষে রাজ্যের আইন ও গণপূর্ত দফতরের মন্ত্রী মলয় ঘটক, অভিজিৎ ঘটক, গুরুদাস চ্যাটার্জি, রাজেশ তিওয়ারি, ড.অমিতাভ বসু, শম্পা দাঁ, উদয় দাঁ, মৌসুমী বসু, ভানু বোস, বিশ্বরূপ দত্তরায় (রাজা) সহ সমস্ত ওয়ার্ডের প্রার্থীরা উপস্থিত ছিলেন। এই সমাবেশে শতাব্দী রায়কে দেখতে রাস্তার দুপাশে সাধারণ মানুষের প্রচুর ভিড় দেখা যায়। শতাব্দী রায় ১২ ফেব্রুয়ারি আসন্ন পৌর নিগমের নির্বাচনে তৃণমূলের পক্ষে ভোট দেওয়ার জন্য জনগণের কাছে আবেদন জানান।

একইসাথে নির্বাচনী প্রচারে এসে চিত্রাভিনেত্রী শতাব্দী রায় ভারতের কিংবদন্তী সংগীত শিল্পী লতা মঙ্গেশকর এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।