Scrooling

মাদকের অবৈধ কারবার রুখতে জিরো টলারেন্স নীতি নিযেছে পশ্চিমবঙ্গ সরকার # অস্কার ক্লেইন মেডেল পেয়েছেন বিশিষ্ট পদার্থবিজ্ঞানী অধ্যাপক অশোক সেন, পুরস্কারের মূল্য ২৮ কোটি ৫৭ লক্ষ টাকা # পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জাতীয় সড়কে ট্রেলারের ধাক্কায় টোটো চালকের মৃত্যু


 

জাতীয় সড়কে ট্রেলারের ধাক্কায় টোটো চালকের মৃত্যু 


কাজল মিত্র, আসানসোল : বৃহস্পতিবার রানীগঞ্জ থানার পাঞ্জাবীমোড় ফাঁড়ি এলাকার মঙ্গলপুর জুটমিল সংলগ্ন দুই নম্বর জাতীয় সড়কে ট্রলারের ধাক্কায় মৃত্যু হল এক পণ্যবাহী টোটো চালকের। টোটো চালকের নাম শাদবি আলম বয়স ৪২ বছর। জানা যায়, টোটো চালক রাণীগঞ্জ থেকে টোটোয় পণ্য বোঝাই করে অন্ডাল এর দিকে যাচ্ছিল,আর ঠিক সে সময় জাতীয় সড়কে একই দিকে যাওয়া একটি ট্রেলার ওই টোটো কে পেছনে থেকে সজোরে ধাক্কা মারে। যারফলে গাড়িটি ভেঙ্গে চুরমার হয়ে যায়। এই ঘটনায় গুরুতরভাবে আহত হয় হন টোটো চালক শাদবি আলম। স্থানীয় মানুষজন সহ পথচলতি যানবাহনের চালকেরা বিষয়টি লক্ষ্য করে পুলিশ প্রশাসনকে খবর দিলে তড়িঘড়ি পাঞ্জাবীমোড় ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় জেলা হাসপাতালে ভর্তি করে। তবে হাসপাতাল সূত্রে জানা গেছে ভর্তির কয়েক ঘন্টা পরেই ওই টোটো চালকের মৃত্যু হয়।

জাতীয় সড়কে দুর্ঘটনা এই প্রথম নয় এর আগেও বেশ কয়েক বার বহু যানবাহন সহ যাত্রীদের প্রাণ যেতে দেখা গেছে। পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অনেক টোটো চালকও। তবে জাতীয় সড়কের উপর টোটো চালানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হলেও, প্রশাসনের নিষেধাজ্ঞা কে বুড়ো আঙ্গুল দেখিয়ে একশ্রেণীর অসাধু টোটো চালক অল্প একটু মুনাফার লোভে বিপদ জনকভাবে জাতীয় সড়কে টোটো নিয়ে চলাচল করে চলেছে। যার ফলে দুর্ঘটনা নিত্যসঙ্গী হয়েছে খনি অঞ্চল এলাকায়।