Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ভাষা শহীদদের স্মরণে ঐতিহাসিক পদযাত্রা


 

ভাষা শহীদদের স্মরণে ঐতিহাসিক পদযাত্রা 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহর বর্ধমানে এক ঐতিহাসিক পদযাত্রা আয়োজিত হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, জীবনানন্দ দাশ, সুনীল গঙ্গোপাধ্যায়  থেকে বাংলা সাহিত্যের অন্যান্য মনীষীদের প্রতিকৃতির প্ল্যাকার্ড হাতে  বর্ধমান টাউন হল প্রাঙ্গণ থেকে রাজবাটি পর্যন্ত বর্ণাঢ্য এই পদযাত্রায় পা মেলান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী স্বপন দেবনাথ, কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি তথা রায়নার বিধায়ক শম্পা ধাড়া, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল সহ অন্যান্যরা। ছিলেন বর্ধমান পৌরসভা নির্বাচনের তৃণমূল কংগ্রেসের ৩৫ জন প্রার্থীও। এছাড়াও অগণিত মানুষ শোভাযাত্রায় পা মেলান। 

২১ ফেব্রুয়ারি  বর্ধমান টাউন হল থেকে রাজবাটী পর্যন্ত ঐতিহাসিক পদযাত্রা শেষ হয় জাতীয় সংগীতের মাধ্যমে। মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, “আজ আন্তর্জাতিক ভাষা দিবস। সে উপলক্ষে আমরা একটি পদযাত্রায় সকলে অংশগ্রহণ করলাম। এখানে বর্ধমান পৌরসভা নির্বাচনের ৩৫ জন প্রার্থীও আমাদের সাথে যোগ দিয়েছিলেন। তবে আজ আমরা কোনও পতাকা ছাড়াই দলমত নির্বিশেষে সকলকে আহ্বান জানিয়েছিলাম এই পদযাত্রায় অংশগ্রহণ করার জন্য। বাংলা ভাষার জন্য যারা জীবন দিয়েছেন তাঁদের স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে ২১শে ফেব্রুয়ারির গান গাইতে গাইতেই আমরা এই শোভাযাত্রা শেষ করলাম।