Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পৌর নির্বাচনের প্রচারে মন্ত্রী মলয় ঘটক


 

পৌর নির্বাচনের প্রচারে মন্ত্রী মলয় ঘটক 


কাজল মিত্র, আসানসোল : কুলটি বিধানসভার ৬৬ নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রার্থী অশোক পাসওয়ানের সমর্থনে নির্বাচনী প্রচার করলেন রাজ্যে মন্ত্রী মলয় ঘটক। তিনি  ওয়ার্ডের বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচার চালানোর সাথে সাথে সভায় বক্তব্যও রাখেন। তিনি রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মসূচি সকলের সামনে তুলে ধরেন। 

 আসানসোল পৌর নিগম নির্বাচনে, সব দলের বড় নেতারা তাদের প্রার্থীকে জয় করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদিকে আসানসোল পৌর নিগমের ৬৬ নং ওয়ার্ডের টিএমসি প্রার্থী অশোক পাসওয়ানের সমর্থনে মন্ত্রী মলয় ঘটক ওয়ার্ডের বালতরিয়া, গণেশ মেলা ময়দান, রামনগর দুর্গা মন্দিরের কাছে নির্বাচনী সভায় বক্তব্য রাখেন। 

নির্বাচনী প্রচারে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মন্ত্রী  মলয় ঘটক বলেন, ২০২৪ পর্যন্ত যেকোন নির্বাচন হোক তাতে স্কুল কলেজের নির্বাচন হোক কিংবা পৌরসভা নির্বাচন হোক কোন কারনেই ভোট ভাগাভাগি নয়। সকল প্রার্থীকে এক হয়ে চলতে হবে। তাছাড়া রাজ্যের একটাই মুখ রয়েছে সেটা হল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এদিনের নির্বাচনী প্রচারে প্রার্থী অশোক পাসওয়ান সহ পাপ্পু সিং ,রাজিয়া খালিদ খান এবং তৃণমূলের সকল কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।