Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মাধ্যমিক পরীক্ষা শেষ মুহূর্তের বিশদ জানতে ক্লিক করুন



 

মাধ্যমিক পরীক্ষা শেষ মুহূর্তের বিশদ জানতে ক্লিক করুন 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষা হবে অফলাইনেই। আগের মতোই অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের। শুক্রবার বর্ধমান টাউন হলে সুষ্ঠু ভাবে পরীক্ষা গ্রহণের জন্য একটি সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের অতিরিক্ত জেলা শাসক (শিক্ষা) সানা আক্তার, সার্বিক শিক্ষা মিশনের জেলা আধিকারিক মৌলি সান্যাল, জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) শ্রীধর প্রামাণিক, মাধ্যমিক পরীক্ষা ২০২২ এর কনভেনার তপন দাস সহ অন্যান্যরা।

রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ, জেলা শাসক ও মহকুমা শাসকদের সঙ্গে ২২ ফেব্রুয়ারি এক ভার্চুয়াল বৈঠকে কিছু সিদ্ধান্ত হয়েছে। সেগুলো কি ভাবে হবে তা নিয়েই আজ সভা হয়েছে বলে জানা গেছে। এ বার মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ৭ মার্চ থেকে। পরীক্ষা শেষ হবে ১৬ মার্চ। জানা গিয়েছে, মাধ্যমিক পরীক্ষা শুরু হবে সকাল ১১টা ৪৫ মিনিটে। শেষ হবে বিকেল তিনটেয়। 

পরীক্ষার দিনগুলিতে পরীক্ষার্থীদের সুবিধার্থে গণপরিবহণ বাড়ানোর জন্য রাজ্যের কাছে আবেদন জানিয়েছে পর্ষদ। কোভিড বিধি মেনে পরীক্ষাগ্রহণ হবে। একটি বেঞ্চে একজন মাত্র পরীক্ষার্থীই বসবে। এ ছাড়াও ২২ ফেব্রুয়ারি'র বৈঠকে সিদ্ধান্ত হয়েছে,পরীক্ষা চলাকালীন স্পর্শকাতর এলাকায় প্রয়োজনে ইন্টারনেট বন্ধ রাখা হবে। প্রয়োজনে সিসিটিভি-ও বসানো হবে। নজরদারির দায়িত্বে থাকা শিক্ষকদের মোবাইল ব্যবহারেও থাকছে নিষেধাজ্ঞা। 


মাধ্যমিক পরীক্ষার রুটিন ২০২২ 


৭ ই মার্চ, সোমবার- প্রথম ভাষা,

৮ ই মার্চ, মঙ্গলবার- দ্বিতীয় ভাষা,

৯ ই মার্চ, বুধবার- ভূগোল,

১১ ই মার্চ, শুক্রবার- ইতিহাস,

১২ ই মার্চ, শনিবার- জীবনবিজ্ঞান,

১৪ ই মার্চ, সোমবার- গণিত,

১৫ ই মার্চ, মঙ্গলবার- ভৌতবিজ্ঞান,

১৬ ই মার্চ, বুধবার- ঐচ্ছিক বিষয়। 


পরীক্ষার সময়সীমা : ৩ ঘণ্টা ১৫ মিনিট (১১:৪৫ থেকে ৩:০০ টে পর্যন্ত)

বিশদ জানতে ফিশিয়াল ওয়েবসাইট : www.wbbse.wb.gov.in / www.wbbse.org