Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

শিব রাত্রির প্রাক্কালে নবরূপে মন্দির উদ্বোধনে সম্প্রীতির নজীর


 

শিব রাত্রির প্রাক্কালে নবরূপে মন্দির উদ্বোধনে সম্প্রীতির নজীর 


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরে এক অনন্য সম্প্রীতির নজির দেখা গেল আজ।  আগামীকাল মহাশিবরাত্রি আর ঠিক তার আগের দিনই জামালপুরের দোলোর ডাঙ্গা এলাকায় একটি শিব মন্দিরের উদ্বোধন করলেন একজন মুসলিম মানুষ যিনি পঞ্চায়েত সমিতির সভাপতি তথা জামালপুরে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহেমুদ খান। ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি। এছাড়াও উপস্থিত ছিলেন জামালপুর ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান ডলি নন্দী, উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল সহ এলাকার নেতৃত্বরা। 

এই দোলোর ডাঙ্গা এলাকায় এই শিব মন্দির দীর্ঘ দিন ধরেই ছিল। কিন্তু মন্দিরটি জরাজীর্ণ অবস্থায় ছিল। এলাকার মানুষ এই মন্দির নির্মাণ করার জন্য পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খানের কাছে দরবার করে। সেই মোতাবেক মেহেমুদ খান পঞ্চায়েতের উপপ্রধান সাহাবুদ্দিন মন্ডলকে দায়িত্ব দেন। সেই মন্দিরটি সুন্দরভাবে অত্যাধুনিকভাবে তৈরি করে  উদ্বোধন করা হলো। বিধায়ক অলোক কুমার মাঝি বলেন পশ্চিমবঙ্গ এমনই একটি রাজ্য যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি সর্বদাই বজায় থাকে। আর সে বিষয়ে মুখ্যমন্ত্রী সদা সর্বদাই সজাগ থাকেন। আর তাঁর সৈনিক হিসাবে তাঁরা সেই ধারা বজায় রেখে চলেছেন। আজ সেই সম্প্রীতিই দেখা গেল।

 মেহেমুদ খান বলেন, ধর্ম যার যার উৎসব সবার।আগামীকাল মহা শিবরাত্রি সেই উৎসবের আগে এই মন্দির সর্ব সাধারণের জন্য খুলে দেওয়া হলো। মন্দির টি নতুন করে তৈরি করতে প্রায় সাড়ে চার লক্ষ টাকা খরচ হয়েছে।