Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

আলুর ধ্বসা রোগ পরিদর্শনে নবান্নের প্রতিনিধি দল

 


আলুর ধ্বসা রোগ পরিদর্শনে নবান্নের প্রতিনিধি দল 


অতনু হাজরা, জামালপুর : আলু চাষে সমস্যা পিছু তাড়া করে বেড়াচ্ছে চাষীদের। প্রথমে আলু বসিয়ে প্রাকৃতিক দুর্যোগে বৃষ্টিতে সব পচে যাওয়ায় নতুন করে আবার আলু বসাতে হয়। কিন্তু পরে আবার বৃষ্টি হয়। এখন গোদের উপর বিষফোঁড়া আলুতে ধ্বসা এসে গেছে। সেই ধ্বসা সরেজমিনে খতিয়ে দেখতে জামালপুর ব্লক পরিদর্শনে আসেন নবান্নের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। ছিলেন জয়েন্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার (পিপি এন্ড কিউসি), ওয়েস্ট বেঙ্গল, ডিপিপিও, পূর্ব বর্ধমান, এ্যাসিস্ট্যান্ট ডিএ (পিপি এন্ড কিউসি), ব্লক কৃষি আধিকারিক সঞ্জীবুল ইসলাম, কৃষি সঞ্চালক জয়দেব দাস সহ অন্যান্যরা। 

আজ তাঁরা পাঁচড়া গ্রাম পঞ্চায়েত, জামালপুর-১ ও জামালপুর -২ গ্রাম পঞ্চায়েত সহ অন্যান্য পঞ্চায়েতে  আলু চাষের জমি ঘুরে দেখে স্বীকার করেন যে আলু গাছে ধ্বসা রোগ এসে গেছে। তাঁরা এই মুহূর্তে চাষীদের পরামর্শ দেন ম্যাঙ্কজেব ও তার সাথে সাইমোক্সাইন ওষুধ দিতে হবে। এখন দেখার ধ্বসা রোগ প্রতিরোধ করে আলুগাছ কতটা বেঁচে থাকে বা চাষিরা কতটা ফসল ঘরে তুলতে পারে। তবে চাষিরা যে যথেষ্ট চিন্তিত সেবিষয়ে কোনো সন্দেহ নেই।