Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বনবিবি মেলার উদ্বোধনে খুশির জোয়ার


বনবিবি মেলার উদ্বোধনে খুশির জোয়ার 

অতনু হাজরা, জামালপুর : জামালপুর ব্লকের মা বনবিবি মেলার শুভ উদ্বোধন করলেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান এবং বিডিও শুভঙ্কর মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন জামালপুর ১ নং গ্ৰাম পঞ্চায়েতের প্রধান ডলি নন্দী, উপপ্রধান সাহাবুদ্দিন মন্ডল, জামালপুর থানার সেকেন্ড অফিসার রতন দাস, সাব-ইন্সপেক্টর সৌরভ দত্ত সহ স্থানীয় স্কুলের প্রধান শিক্ষক ও সহশিক্ষক মন্ডলী এছাড়াও এলাকার অধিবাসীবৃন্দ। এছাড়াও ছিলেন এই মেলার অন্যতম সংগঠক মেলার খাদেম মীর সাহাবুদ্দিন ও মীর সাইফুদ্দিন।
বিডিও শুভঙ্কর মজুমদার ও পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান মেলা কমিটিকে কোভিড গাইড মেনে চলার আবেদন করেন।
এলাকাবাসীর চাহিদা মতো একটি উচ্চ বাতি স্তম্ভ উপহার দেবেন বলে পঞ্চায়েত সমিতির সভাপতি জানান। এছাড়া বনবিবিতলা উচ্চ বিদ‍্যালয়ের এক ছাত্রী কে রাজ‍্য স্তরে কবাডিতে অংশগ্রহণ করার জন্য পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ১০ হাজার টাকা আর্থিক সাহায্য করেন। সব মিলিয়ে মা বনবিবি মেলার উদ্বোধনে এলাকার মানুষ খুশিতে ভরপুর।