Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বসুন্ধরা উৎসবের উদ্বোধন


 

বসুন্ধরা উৎসবের উদ্বোধন 


অতনু হাজরা, শুঁড়ে কালনা : পূর্ব বর্ধমান জেলার জামালপুরের শুঁড়ে কালনায় শুরু হলো ৭ দিন ব্যাপী বসুন্ধরা উৎসব। কৃষি, পুষ্প ও হস্তশিল্প প্রদর্শনী ও মেলা। শুক্রবার মেলার উদ্বোধন করেন সিঙ্গারকোন রামকৃষ্ণ আশ্রমের স্বামী মুক্তানন্দজী মহারাজ। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামানিক, বিডিও শুভঙ্কর মজুমদার, বসুন্ধরা উৎসব কমিটির সভাপতি প্রদীপ পাল, অধ্যাপক আশরাফ আলী, বিশিষ্ট শিক্ষক কৃষ্ণবন্ধু বন্দ্যোপাধ্যায়, শিক্ষক বিজন বন্দ্যোপাধ্যায়, অমল দলুই, আব্দুস সালাম সহ অন্যান্যরা।

 মেলায় সুন্দর ও সুসজ্জিত ভাবে পুষ্প প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। স্থানীয় কৃষকেরা তাঁদের উৎপাদিত সেরা ফসল গুলো এখানে প্রদর্শন করেন।  স্থানীয় মানুষদের নিজের হাতের তৈরি নানা জিনিস প্রদর্শিত হচ্ছে এই মেলায়।

 বিশ্ব শান্তি, করোনা মুক্তির জন্য হোম যজ্ঞের আয়োজন করা হয়। সকালে প্রভাত ফেরির মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। বসুন্ধরা উৎসবকে কেন্দ্র করে বসেছে হরেক পসড়ার মেলা। এই মেলাকে কেন্দ্র করে এলাকায় একটা উৎসবের আমেজ দেখা যাচ্ছে।