Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মন্ত্রী সাধন পান্ডে'র প্রয়াণে রাজ্যে অর্ধদিবস ছুটি ঘোষণা


 

মন্ত্রী সাধন পান্ডে'র প্রয়াণে রাজ্যে অর্ধদিবস ছুটি ঘোষণা 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে প্রয়াত হয়েছেন। তাঁর মৃত্যুতে অর্ধদিবস ছুটি ঘোষণা করলো পশ্চিমবঙ্গ সরকার। প্রয়াত সাধন পাণ্ডের প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামীকাল, সোমবার এই অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। আগামীকাল, রাজ্য সরকারের সব অফিস, স্কুল-কলেজ, পঞ্চায়েত, পুরসভার কার্যালয় দুপুর ২টো পর্যন্ত খোলা থাকবে। তারপর ছুটি হয়ে যাবে। আজ নবান্ন থেকে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি এক স্মারকলিপিতে বিষয়টি জানিয়ে সব দপ্তরকে অবহিত করেছেন। 

উল্লেখ্য বেশ কয়েক  মাস মৃত্যুর সঙ্গে লড়াই করার পর আজ মুম্বইয়ের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী সাধন পাণ্ডে। জানা গিয়েছে, রবিবার রাতে তাঁর মরদেহ ফিরবে কলকাতায়। রাতে পিস ওয়ার্ল্ডে রাখা থাকবে। সোমবার সকালে মন্ত্রীর মরদেহ নিয়ে যাওয়া হবে তাঁর বাড়িতে। তারপর বিধানসভায় নিয়ে যাওয়া হবে। সেখানেই প্রয়াত সাধন পান্ডে'র প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হবে।