Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পূর্ব বর্ধমান জেলায় প্রথম গ্রাম পঞ্চায়েতে বাংলা সহায়তা কেন্দ্র


 

পূর্ব বর্ধমান জেলায় প্রথম গ্রাম পঞ্চায়েতে বাংলা সহায়তা কেন্দ্র 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের এবং স্বপ্নের প্রকল্প বাংলা সহায়তা কেন্দ্র। শহর থেকে প্রত্যন্ত গ্রামের মানুষকে বিনামূল্যে নানা ক্ষেত্রে অনলাইন কাজের পরিষেবা দিয়ে থাকে এই কেন্দ্র। সোমবার এমনই একটি কেন্দ্রের উদ্বোধন হলো মেমারি ১ ব্লকের বাগিলা গ্রাম পঞ্চায়েতে।  উদ্বোধন বর্ধমান সদর দক্ষিণের মহকুমা শাসক কৃষ্ণেন্দু মন্ডল।

 উপস্থিত ছিলেন মেমারি ১ ব্লকের বিডিও ডাঃ আলি মহঃ ওয়ালি উল্লাহ, বি আই ও শুভেন্দু সাঁই, পঞ্চায়েত সমিতির সদস্য নিত্যানন্দ ব্যানার্জী, প্রধান অরিন্দম ঘোষাল, সদস্য প্রলয় পাল ও সবিতাব্রত চট্টোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই কেন্দ্র থেকে সাধারণ মানুষ ২০০ টির বেশী প্রকল্পের যাবতীয় সহায়তা পাবেন বিনামূল্যে। মেমারি ১ ব্লকের মোট ১১ টি বাংলা সহায়তা কেন্দ্র আছে, তারমধ‍্যে অন্যতম একটি কেন্দ্র বাগিলা উপ-স্বাস্থ্যকেন্দ্রে আজ সূচনা হলো। সমস্ত পরিকাঠামোর থাকলেও উপযুক্ত ঘরের অভাব ছিল যা বাগিলা গ্রাম পঞ্চায়েত উদ্যোগী হয়ে আজকে সম্পূর্ণ করে এবং এটি পূর্ব বর্ধমান জেলায় প্রথম কোন পঞ্চায়েতে বাংলা সহায়তা কেন্দ্র সূচিত হলো। 

পঞ্চায়েত সমিতির সদস্য নিত‍্যানন্দ ব‍্যানার্জী জানান, বাংলা সহায়তা কেন্দ্রের পাশাপাশি এদিন মহকুমা শাসক উদ্বোধন করেন বাগিলা পঞ্চায়েতের দাতব্য হোমিওপ্যাথি চিকিৎসালয় এবং বাগিলা পঞ্চায়েতের নিজস্ব তহবিলে পাঁচ লক্ষ কুড়ি হাজার টাকা ব্যয়ে ছয় কিলো ওয়াট ক্ষমতাসম্পন্ন সোলার বিদ্যুৎ প্রকল্প।

 অন গ্রিড সোলার বিদ‍্যুৎ থেকে পঞ্চায়েত যেটুকু বিদ্যুৎ প্রয়োজন ব‍্যবহার করে বাকি বিদ্যুৎ রাজ্য বিদ্যুৎ পর্ষদকে বিক্রি করছে। ফলে পঞ্চায়েতের একটা আয়ের বন্দোবস্ত হলো।