Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পূর্ব বর্ধমানে ভোট গ্রহণের প্রস্তুতি চূড়ান্ত, এক ক্লিকে দেখে নিন


 

পূর্ব বর্ধমানে ভোট গ্রহণের প্রস্তুতি চূড়ান্ত, এক ক্লিকে দেখে নিন 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : রাত পোহালেই রাজ্যের ১০৮ টি পৌরসভার নির্বাচনের সঙ্গে পূর্ব বর্ধমানের ৬ টি পৌরসভার ভোটাররাও ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোট গ্রহণের জন্য প্রস্তুতিও চূড়ান্ত। বর্ধমান, মেমারি, গুসকরা, কালনা, দাঁইহাট এবং কাটোয়া পৌরসভার ভোট গ্রহণের জন্য ভোট কর্মীরা ইতিমধ্যেই ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছে গিয়েছেন। ভোট গ্রহণ চলবে সকাল ৭ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত। ভোট কর্মীরা যাতে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ করতে পারেন তার জন্য যথেষ্ট সংখ্যক নিরাপত্তারক্ষীর ব্যবস্থা করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

পূর্ব বর্ধমান জেলার ৬ টি পৌরসভায় মোট ভোটার রয়েছেন ৪ লক্ষ ৬২ হাজার ৮৪৮ জন। এরমধ্যে পুরুষ ভোটারের থেকে ৪ হাজার ৯৬৭ জন বেশি রয়েছেন মহিলা ভোটার। বর্ধমান পৌরসভার ৩৫ টি ওয়ার্ডে ভোটার রয়েছেন ২ লক্ষ ৫৯ হাজার ৫৩৯ জন। এরমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ লক্ষ ২৭ হাজার ৯৮৮ জন। এবং মহিলা ভোটারের সংখ্যা ১ লক্ষ ৩১ হাজার ৫৪৪ জন। এবং অন্যান্য ভোটার ৭ জন। ৩৫ টি ওয়ার্ডের জন্য মোট ৩২৪ টি বুথে ভোট গ্রহণ হবে। 

১৪ টি ওয়ার্ড বিশিষ্ট দাঁইহাট পৌরসভায় ভোটারের সংখ্যা ২০ হাজার ৪১৬ জন। এরমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১০ হাজার ৩২৭ জন। মহিলা ভোটার রয়েছেন ১০ হাজার ৮৯ জন।  ২৫ টি বুথে ভোট গ্রহণ হবে। গুসকরা পৌরসভার ১৬ টি ওয়ার্ডের মোট ভোটারের সংখ্যা ২৯ হাজার ৪৩৪ জন এরমধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১৪ হাজার ৭৯৬ জন। মহিলা ভোটারের সংখ্যা ১৪ হাজার ৬৩৭ জন। ৩ কালনা পৌরসভার ১৮ টি ওয়ার্ডে মোট ভোটারের সংখ্যা ৪৫ হাজার ৬২৮ জন এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ২২ হাজার ৫৫৪ জন এবং মহিলা ভোটার সংখ্যা ২৩ হাজার ৭২ জন মোট ৫৬ টি বুথে ভোট গ্রহণ করা হবে। কাটোয়া পৌরসভার ২০ টি ওয়ার্ডে মোট ভোটারের সংখ্যা ৭১ হাজার ৭০৮ জন। এরমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৩৫ হাজার ৪৪৯ জন এবং মহিলা ভোটার রয়েছেন ৩৬ হাজার ২৪৮ জন। মোট ৮৭ টি বুথে ভোট গ্রহণ করা হবে। মেমারি পৌরসভার ১৬ টি ওয়ার্ডে মোট ভোটারের সংখ্যা ৩৬ হাজার ১২৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১৭ হাজার ৮১৬ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ১৮ হাজার ৩০৭ জন। মোট ৪২ টি বুথে ভোট গ্রহণ করা হবে।

পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পৌরসভার ৩৫ টি ওয়ার্ডে মোট ১১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বর্ধমান পুরসভার ২টি ওয়ার্ডে সরাসরি লড়াই হবে তৃণমূল কংগ্রেস ও সিপিআই(এম)-এর মধ্যে এই দুটি ওয়ার্ড হল ৪ নং ও ২৬নং ওয়ার্ড। ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হবে ২২টি ওয়ার্ডে। ২, ৩, ৫, ৬, ৮, ৯, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ২১, ২৩, ২৪, ২৫, ২৮, ২৯, ৩০, ৩১, ৩৩ ও ৩৪ নং ওয়ার্ডে। ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হবে তৃণমূল কংগ্রেস, বিজেপি আর বামফ্রন্ট্রে। চতুর্মুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ১, ৭, ১০, ১১, ১২, ১৮, ১৯, ২০, ২১, ২২ ও ২৭ নং ওয়ার্ডে। ১০টি ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা হবে তৃণমূল কংগ্রেস, বিজেপি, বামফ্রন্ট, কংগ্রেস প্রার্থীদের মধ্যে। ২২ নং ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতায় আছে তৃণমূল কংগ্রেস, সিপিআই (এম), বিজেপি ও নির্দল প্রার্থী।