Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিধান উপাধ্যায় মেয়র, আসানসোল জুড়ে উচ্ছ্বাস

 


বিধান উপাধ্যায় মেয়র, আসানসোল জুড়ে উচ্ছ্বাস 


কাজল মিত্র, আসানসোল : পৌর নিগম নির্বাচনের ফলাফল শেষ হতেই আসানসোলের মেয়র নির্বাচিত হয়ে গেল। অনেক জল্পনা কল্পনার পর আসানসোলের বহু মানুষের অপেক্ষার অবসান শেষ। কলকাতায় অনুষ্ঠিত বৈঠকে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুমোদন অনুসারে আসানসোলের মেয়র হিসেবে নির্বাচিত হলেন বিধান উপাধ্যায়। ডেপুটি মেয়র করা হল অভিজিৎ ঘটক ও ওয়াশিমুল হক কে, চেয়ারম্যান হলেন অমরনাথ চ্যাটার্জী।

বিধান উপাধ্যায় এর মেয়র হওয়ার পর সমর্থকদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।  উল্লেখ্য বিধান উপাধ্যায় এর আজ জন্মদিন। আর এই জন্মদিনে সব থেকে বড় উপহার দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসানসোলের মেয়র পদ। শুক্রবার সমর্থকরা সর্বত্র কেক কেটে  বিধান উপাধ্যায় এর জন্মদিন  পালন করেছেন একই সাথে সকলে আনন্দে আত্মহারা।