Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

সিভিক ভলান্টিয়ারদের উদ্যোগে রক্তদান শিবির


 

সিভিক ভলান্টিয়ারদের উদ্যোগে রক্তদান শিবির 


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার  জামালপুর থানার সিভিক ভলান্টিয়ার ও  ভিলেজ পুলিশদের উদ্যোগে জামালপুরের পুলমাথায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, বিডিও শুভঙ্কর মজুমদার, জামালপুর থানার অফিসার ইন চার্জ মিঠুন কুমার ঘোষ,  পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ভুতনাথ মালিক, জামালপুর ১ পঞ্চায়েতের উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল সহ অন্যান্যরা। ৬০ জন রক্তদাতা মঙ্গলবার রক্তদান করেন। রক্তদাতাদের হাতে চারাগাছ ও উপহার তুলে দেন অতিথিরা।

 সংগৃহিত রক্ত তুলে দেওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের হাতে। সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানান উপস্থিত প্রশাসনিক কর্তারা।