Scrooling

মাদকের অবৈধ কারবার রুখতে জিরো টলারেন্স নীতি নিযেছে পশ্চিমবঙ্গ সরকার # অস্কার ক্লেইন মেডেল পেয়েছেন বিশিষ্ট পদার্থবিজ্ঞানী অধ্যাপক অশোক সেন, পুরস্কারের মূল্য ২৮ কোটি ৫৭ লক্ষ টাকা # পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

করোনা অতিমারি আবহের পর স্কুল পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণ


 

করোনা অতিমারি আবহের পর স্কুল পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণ 


অতনু হাজরা, পানাগড় : করোনা অতিমারি আবহের পর স্কুল খুললে জামালপুরের বেরুগ্রাম আচার্য্য গিরিশ চন্দ্র বসু বিদ্যাপীঠের ছাত্র ছাত্রীদের নিয়ে মঙ্গলবার একটি শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করে। ছাত্র-ছাত্রীদের নিয়ে যাওয়া হয়েছিল পানাগরের কাছে দেউল পরিবেশ উদ্যানে। একদিকে অজয় নদ ঠিক তার পাড়েই আছে ইছাই ঘোষ প্রতিষ্ঠিত দেউল।

 যেখানে রয়েছে একটি শিবলিঙ্গ। অষ্টাদশ শতকের মধ্যভাগে তৈরি এই মন্দির। আর এখানেই আছে মনোমুগ্ধকর পরিবেশে দেউল পার্ক। যেখানে হরিণের চাউনি আর প্রাকৃতিক পরিবেশে চোখ জুড়িয়ে যায়। 

বাচ্চা দের মনোরঞ্জনের জন্য রয়েছে একাধিক ব্যবস্থা। বিদ্যালয় থেকে ১১০ জন ছাত্র ছাত্রীদের নিয়ে শেখ নূর আলী, সোমা হালদার, বিপ্লব ঘোষ, দেবাশীষ মালিক সহ ৮ জন শিক্ষক শিক্ষিকা গিয়েছিলেন এই ভ্রমণে। করোনা অতিমারি আবহে দীর্ঘদিন বন্ধ থাকার পর স্কুল খুলে এই রকম একটা ভ্রমণে গিয়ে ছাত্র ছাত্রীরা বেজায় খুশি।