Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

রাতপোহালেই আসানসোল পৌর নিগমের নির্বাচন :  ঝাড়খন্ড সীমান্তে পশ্চিমবঙ্গ পুলিশের কড়া নজরদারি


 

রাতপোহালেই আসানসোল পৌর নিগমের নির্বাচন :  ঝাড়খন্ড সীমান্তে পশ্চিমবঙ্গ পুলিশের কড়া নজরদারি


কাজল মিত্র, আসানসোল : রাতপোহালেই আসানসোল পৌর নিগমের নির্বাচন আর তাই এই পৌরনির্বাচনকে সুষ্ঠ ও শান্তিপূর্ণ  করার লক্ষে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের  পক্ষ থেকে পশ্চিমবঙ্গ ও ঝাড়খন্ড বর্ডার ডুবুর্ডি চেকপোষ্টে পুলিশের কড়া নজরদারি চলছে।  ভিনরাজ্য থেকে এই রাজ্যে আগত দুচাকা ও চারচাকা বাহন থামিয়ে চালানো হচ্ছে নাকাতল্লাশি। বলতে গেলে ডুবুর্ডি বর্ডার এলাকায় পুলিশের কড়া নিরাপত্তা।

আসানসোল পৌরনির্বাচন কে সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে শেষ করার লক্ষে এই নজরদারি ও নিরাপত্তা। এই নাকা তল্লাশির সময়  ঝাড়খন্ডের নম্বর একটি চারচাকা গাড়ি থেকে একটি বেগের মধ্যে ৪ লক্ষ টাকা নগদ পাওয়া যায় বলে খবর এবং ডুবুর্ডিবর্ডার এলাকায় ওই গাড়িটিকে আটকে রাখা হয়। এতো পরিমান নগদ টাকা একসাথে কোথায় এবং কেন নিয়ে যাওয়া হচ্ছিল  পুলিশ খতিয়ে দেখছে। যদিও ওই টাকার মালিকের দাবি তারা ঝাড়খন্ডের (রাজগঞ্জের) স্টেট ব্যাঙ্ক থেকে টাকা তুলে রানীগঞ্জে গাড়ি কেনার জন্য যাচ্ছিল। এখানে নির্বাচন সেটা তাদের জানা ছিলনা। তবে পুলিশ সূত্রে খবর গাড়ি ও টাকা ভর্তি ব্যাগ সহ গাড়ির চালককে আটক করে চৌরঙ্গী ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে।