Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জয় জোহার মেলার উদ্বোধন


 

জয় জোহার মেলার উদ্বোধন 


সেখ সামসুদ্দিন, মেমারি
সংবাদ প্রভাতী, ১ ফেব্রুয়ারি ২০২২ 

পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন বিভাগের উদ্যোগে এবং মেমারি ১ ব্লক ও পঞ্চায়েত সমিতির পরিচালনায় আজ দেবীপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উদ্বোধন হলো জয় জোহার মেলা।  উদ্বোধন করেন পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার কামনাশিস  সেন। উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক তথা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান মধুসূদন ভট্টাচার্য, এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, মেমারি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহ-সভাপতি সেখ মোয়াজ্জেম, সমষ্টি উন্নয়ন আধিকারিক ডাঃ আলী মহঃ ওয়ালি উল্লাহ, ব্লকের সকল বিভাগীয় আধিকারিকবৃন্দ, পঞ্চায়েত সমিতির কর্মধ্যক্ষ, সদস্য ও জেলা পরিষদ সদস্যগণ, দুর্গাপুর ও দেবীপুর গ্রাম পঞ্চায়েত প্রধান এবং আদিবাসী সমাজের জাকাত সারি ধরম বৈশাখ সভাপতি সময় কিস্কু, রবিন কিস্কু, জহর মুর্মু, খোকন টুডু সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আদিবাসী মেলা আজ ১ ফেব্রুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। 

প্রতিদিন ক্রীড়া ও সংস্কৃতি মূলক অনুষ্ঠান এছাড়াও সেখানে আদিবাসী সমাজের গোষ্ঠীর কৃষি সহ বিভিন্ন প্রকল্পের স্টল দেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলনের পর একটি ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হয়।