Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

তিন দিনের আদিবাসী মেলার উদ্বোধন


 

তিন দিনের আদিবাসী মেলার উদ্বোধন 


কাজল মিত্র, আসানসোল :  পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর কল্যাণ ও আদিবাসী উন্নয়ন বিভাগের উদ্যোগে সালানপুর ব্লকের রূপনারায়নপুর পঞ্চায়েতের  নান্দনিক সভাঘরে আদিবাসীদের উন্নতির জন্য মঙ্গলবার থেকে আয়োজিত ৩ দিনের আদিবাসী মেলার উদ্বোধন হয়েছে। যা শেষ হবে বৃহস্পতিবার। এই আদিবাসী জয় জোহার মেলার সূচনা করেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়।  মেলার ফিতে কেটে দ্বারোদঘাটন করেন। একই সাথে  সালানপুর ব্লক ডেভেলপমেন্ট অফিসার অদিতি বসু, জেলাপরিষদ এর কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান ও পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী ঘাসি সকলে যৌথভাবে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।  

সালানপুর ব্লক ও উন্নয়ন সমিতির পরিচালনায়  আয়োজিত এই মেলায় আদিবাসীদের জন্য সরকারি সুবিধা, জাতি শংসাপত্র, বার্ধক্য পেনশন, লোক আদালত, স্বাস্থ্য শিবির, স্বনির্ভর গোষ্ঠী, কৃষি ইত্যাদি সহ প্রকল্প সম্পর্কিত তথ্যের জন্য বেশ কয়েকটি স্টল বসানো হয়েছে। এছাড়া তিন দিনব্যাপী এ মেলায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, আদিবাসী নৃত্য, লোকগীতি, বাঁশি ও বাদ্যযন্ত্রের পাশাপাশি আদিবাসী সমাজের ২২টি গ্রামীণ মৌজার প্রধান মোড়লদের বিশেষ সম্মানে ভূষিত করা হবে। 

এদিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও  আদিবাসী উন্নয়ন আধিকারিক সানিউর রহমান, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিদ্যুৎ মিশ্র, ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক রাজেশ কুমার, ছাড়াও সুশান্ত হেমব্রম, রাসমণি বেশরা, শকুন্তলা মারানাড়ি, বাবুরাম টুডু, নরেশ হাসদা এবং  ব্লকের সকল পঞ্চায়েত প্রধান ও সদস্য প্রমুখ উপস্থিত ছিলেন।