Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিজেপিতে ফের বড়সড় ভাঙন


 

বিজেপিতে ফের বড়সড় ভাঙন 


কাজল মিত্র, আসানসোল : আবারও বিজেপিতে বড়সড় ভাঙন দেখাগেল আসানসোল উত্তর বিধানসভার বিভিন্ন ওয়ার্ডে। সামনে পুরসভার ভোট, বিভিন্ন দলের প্রার্থীদের নাম ঘোষণা হওয়ার পর মনোনয়নপত্র জমা শেষে ভোট গ্রহণের অপেক্ষা। কিন্তু ইচ্ছামতো ওয়ার্ডে প্রার্থী হতে না পেরে, বহু বিজেপি কর্মী দল ছেড়ে তৃণমূলে যোগদান করেন। পদ্ম শিবিরের সঙ্গে বহুদিনের সম্পর্ক ছিন্ন করে ঘাসফুলে এলেন বিজেপির পশ্চিম বর্ধমান জেলার প্রাক্তন সম্পাদক সুধাদেবী, সহ সভানেত্রী তনুজা সিনহা,  মহিলা মোর্চার মন্ডল সভানেত্রী স্বপ্না মুখোপাধ্যায়, বুথ সভাপতি জয়প্রকাশ কেশরী সহ দুশোজন কর্মী ও সমর্থক। একই সাথে আসানসোল উত্তর বিধান সভার বিজেপির মন্ডল সভাপতি সুদীপ চৌধুরী মন্ডল সভাপতি পদ ছাড়ার পাশাপাশি পুর ভোটে দলের হয়ে কাজ না করার কথা জানিয়ে বিজেপি ছেড়ে শনিবার তৃণমুল কংগ্রেসে যোগ দান করলেন। আসানসোলের জিটি রোডের বিএনআরে তৃণমূল ভবনে রাজ্যের আইন ও পূর্ত দপ্তরের মন্ত্রী মলয় ঘটক এর হাত ধরে হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে নিয়ে দলে যোগদান করেন সুদীপবাবু ও সুধাদেবী সহ অন্যান্য কর্মী সমর্থকেরা ।

মন্ত্রী মলয় ঘটক বলেন, সুদীপ চৌধুরীরা দলের আসায় সংগঠন বাড়বে। শুধু এরা নয়, বিভিন্ন দলের অনেক প্রার্থী আমাদের সঙ্গে যোগাযোগ করছে। সবার সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিনের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন আরো  এক মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, পশ্চিম বর্ধমান জেলা আইএনটিটিইউসির সভাপতি অভিজিৎ ঘটক, ব্লক সভাপতি গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, দলের প্রার্থী ডাঃ দেবাশীষ সরকার সহ অনেকে উপস্থিত ছিলেন।