Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

প্রবল শীতে দুঃস্থ মানুষের পাশে স্বয়ম্ভর গোষ্ঠী


 

প্রবল শীতে দুঃস্থ মানুষের পাশে স্বয়ম্ভর গোষ্ঠী


অতনু হাজরা, মশাগ্রাম : পূর্ব বর্ধমান জেলার জামালপুরে  ব্লকের  মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীগুলোর নেত্রী ঝর্ণা বেগম শেখের নেতৃত্বে মশাগ্রাম স্টেশন বাজারে প্রায় ২৫০ জন গরীব দুঃস্থ মানুষের হাতে কম্বল প্রদান করলো।  প্রচন্ড শীতে এই অসহায় মানুষগুলো শীতের হাত থেকে কিছুটা হলেও রক্ষা পেল। তাঁদের এই  কম্বল বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলার যুব সভাপতি তথা বিধায়ক অলোক কুমার মাঝি, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মেহমুদ খান, যুব সভাপতি ভুতনাথ মালিক, ডা: প্রতাপ রক্ষিত সহ ব্লকের বিভিন্ন গোষ্ঠীর মহিলারা। 

অলোক মাঝি বলেন মহিলারা যত স্বনির্ভর হবে ততই সমাজের সেবা মূলক কাজে এগিয়ে আসতে পারবে। যেটা মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী চান। মেহেমুদ খান বলেন ব্লকে এই স্বয়ম্ভর গোষ্ঠীগুলো খুবই সক্রিয় ভাবে কাজ করে থাকে। আজ মহিলারা যেভাবে এগিয়ে এসে মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য করলো তার জন্য তিনি দলনেত্রী ঝর্না বেগম সহ সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। ভুতনাথ মালিক বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিক এই জন্যই মহিলাদের সামনের সারিতে এগিয়ে নিয়ে আসতে চান। আজ গোষ্ঠীর মহিলারা দেখিয়ে দিলেন তাঁরাও সামনের সারিতে এসে কাজ করতে পারেন। এই প্রচন্ড শীতে কম্বল পেয়ে হাসি ফুটেছে অসহায় মানুষগুলোর মুখে।