Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জাতীয় সড়কে যুবকের মৃত্যু


 

জাতীয় সড়কে যুবকের মৃত্যু 


কাজল মিত্র, আসানসোল : রাস্তা পারাপার করতে গিয়ে গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক পথচারীর। ঘটনাটি ঘটেছে  আসানসোল উত্তর থানার শীতলা মোড়ের কাছে ২ নং জাতীয় সড়কে। জানাগেছে, মৃত ওই যুবকের নাম শামসুদ্দিন আহমেদ(৩০)। তিনি আসানসোল দক্ষিণ থানার বুধা চক্রবর্তী লেনের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ঠিক দুপুর সাড়ে বারোটা নাগাদ শামসুদ্দিন আহমেদ আসানসোলের ২নং জাতীয় সড়কে শীতলা মোড়ে রাস্তা পার হচ্ছিলেন। সেই   সময় দু'নম্বর জাতীয় সড়ক দিয়ে আসা কোন গাড়ি তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ গিয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পরে খবর পেয়ে বাড়ির লোকেরা জেলা হাসপাতালে আসেন। ঘটনার পরে আসানসোল পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের  বিদায়ী কাউন্সিলর শ্রবনী মন্ডল ঘটনাস্থলে পৌঁছান। তিনি বলেন, আমি যা খবর পেয়েছি ,ছেলেটির বাড়ি মৌজুড়ি এলাকায়। ভবঘুরে ছিল ছেলেটি।