Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

কান ছিঁড়ে সোনার দুল নিয়ে পালাল দুষ্কৃতীরা


 

কান ছিঁড়ে সোনার দুল নিয়ে পালাল দুষ্কৃতীরা 


কাজল মিত্র, আসানসোল : পশ্চিম বর্ধমান জেলার সালানপুর থানার রূপনারায়নপুর ফাঁড়ির কল্যা পঞ্চায়েতের অন্তর্গত উপর মনোহরা গ্রামের এক বৃদ্ধা মহিলার কান সমেত কানের দুল ছিঁড়ে নিয়ে পালালো দুষ্কৃতীরা। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ২৫ জানুয়ারি বিকেল প্রায় ৫ টা নাগাদ ঘটে।  ঘটনার সম্পর্কে জানা যায় উপর মনোহরা গ্রামের ৬০ বছরের বৃদ্ধা কল্পনা মাজি বিকেল বেলা গ্রামের নামো গোড়া পুকুরে গিয়েছিলেন আর সেখানেই পেছন থেকে এক যুবক হঠাৎই বৃদ্ধার দুই কানে এক সাথে টান দিয়ে দুই কানের দুটি সোনার দুল ছিঁড়ে নিয়ে পালায়। দুলের সাথে আটকে থাকা কানের বেশ কিছুটা অংশও ছেঁড়া যায়। অতর্কিত ঘটনার আতঙ্কে এবং যন্ত্রণায় সেখানে লুটিয়ে পড়েন ওই বৃদ্ধা। চিৎকার শুনে ছুটে আসেন আশপাশের স্থানীয়  লোকজন। একেবারে দিনে দুপুরে এমন মর্মান্তিক ছিনতাইয়ে আতঙ্কিত এলাকার বৃদ্ধ-বৃদ্ধার পাশাপাশি সাধারণ মানুষও।

তবে ঘটনার পর ওই বৃদ্ধাকে পিঠাকেয়ারী হাসপাতালে নিয়ে গেলে দুটি কানের একটিতে সাতটি ও অন্য কানে আটটি সেলাই দেওয়া হয়েছে। এরপরে পরিবার এর তরফে রূপনারায়নপুর ফাঁড়িতে লিখিত অভিযোগ জানানো হয়। স্থানীয় বাসিন্দা সহ সকলেই এই ঘটনায় আতঙ্কিত। রাস্তাঘাটে যাতায়াতের নিরপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।