Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

লরির ধাক্কায় সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু


 

লরির ধাক্কায় সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু 


কাজল মিত্র, রানীগঞ্জ : পুলিশের বিকল ভ্যান মেরামতের সময় এক দশ চাকার লরির ধাক্কায় জাতীয় সড়কে মৃত্যু হল এক সিভিক ভলেন্টিয়ারের। শনিবার রানীগঞ্জের মঙ্গলপুর শিল্প তালুক সংলগ্ন ২ নং নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটেছে। জানা যায় এদিন মঙ্গলপুর এর কাছেই একটি পুলিশ ভ্যানের টায়ার পাংচার হয়ে যায়, সেসময় একটি ১০ চাকার লরি দ্রুতগতিতে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি গাড়িকে ধাক্কা মেরে সজোরে ধাক্কা মারে এক সিপিভিএফ কর্মীকে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মৃত ওই সিপিভিএফ এর অভিজিৎ মুখার্জী (৩৮)।

জানা গেছে অভিজিৎ মুখার্জী রানীগঞ্জের জে কে নগর এলাকার বাসিন্দা ছিলেন। এদিন সকালে তিনি একটি পুলিশ ভ্যানে করে মঙ্গলপুর শিল্পতালুক এলাকায় পুলিশ কর্মীদের সঙ্গে টহল দিতে যাওয়ার সময় সেখানে জাতীয় সড়কের ধারে পুলিশ ভ্যান খারাপ হয়ে গেলে, ভ্যান মেরামতের সময় ওই স্থানে দাঁড়িয়ে থাকা পুলিশ ভ্যানের পাশেই একটি ১০ চাকার লরি প্রথমে একটি অন্য গাড়িকে ধাক্কা মেরে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ঐ পুলিশ ভ্যানে সজোরে ধাক্কা মারে, সে সময় সেই স্থানে অভিজিৎ মুখার্জী উপস্থিত থাকায় তাকে চাপা দেয় ১০ চাকার লরিটি।