Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দুঃস্থ মেধাবী ছাত্রীর পাশে ব্লক রিক্রিয়েশন ক্লাব


 

দুঃস্থ মেধাবী ছাত্রীর পাশে ব্লক রিক্রিয়েশন ক্লাব 




ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : মেমারির এক দুঃস্থ মেধাবী ছাত্রীর পাশে দাঁড়ালো মেমারি-১ ব্লক স্টাফ রিক্রিয়েশন ক্লাব। সাঁচরা হাইস্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী মোহনপুর গ্রামের সুহানা সুলতানার হাতে পাঠ্যপুস্তক তুলে দেওয়া হলো। পুস্তক তুলে দেন ব্লক রিক্রিয়েশন ক্লাবের সভাপতি তথা সমষ্টি উন্নয়ন আধিকারিক ডাঃ আলি মহঃ ওয়ালি উল্লাহ, মেমারি-১ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সেখ মোয়াজ্জেম, শিক্ষা কর্মাধ্যক্ষ আব্দুল হালিম, কৃষি আধিকারিক দেবশ্রী দত্ত মুদি, বি এল ডি ও বরুণকান্তি হালদার।


এছাড়াও উপস্থিত ছিলেন রিক্রেয়শন ক্লাবের সম্পাদক শুভেন্দু সাঁই, বি আই ও আসিফ ইকবাল, বড়বাবু বিকাশ চন্দ্র ঘোষ সহ অন্যান্য সদস্যবৃন্দ।