Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

সরস্বতী পুজোর চাঁদা আদায়কে কেন্দ্র করে উত্তেজনা ও চারটি বাড়ি ভাঙচুর


 

সরস্বতী পুজোর চাঁদা আদায়কে কেন্দ্র করে উত্তেজনা ও চারটি বাড়ি ভাঙচুর 


কাজল মিত্র, আসানসোল : পশ্চিম বর্ধমান জেলার সালানপুর থানার নামকেশিয়া এলাকায় সরস্বতী পুজোর  চাঁদা আদায়কে কেন্দ্র করে  ঝামেলা ও চারটি বাড়িতে ভাঙচুর হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সালানপুর থানার পুলিশ।

ঘটনার সম্পর্কে জানা যায়,  সালানপুর থানার নামকেশিয়া গ্রামের কিছু যুবক বুধবার রাতে নামকেশিয়া নিচু পাড়া আদিবাসী গ্রামের  একটি মেলায় যায়।  সেখানেই  জোর পূর্বক চাঁদা কাটতে যায় এবং সেখানে নামকেশিয়া এলাকার কিছু যুবক দোকানদার ও স্থানীয় আদিবাসীদের কাছে জোরপূর্বক চাঁদা কাটে এবং মারধর করে। এরপর  আদিবাসী গ্রামের শতাধিক মানুষ তীর ধনুক নিয়ে বৃহস্পতিবার সকালে নামকেশিয়া গ্রামে গিয়ে চারটি বাড়িতে  ভাঙচুর চালায়।

 যাদের মধ্যে প্রমোদ গিরি, মুঙ্গিয়া সাও, বিরজু ভারতী, সুরজ সিং এর বাড়ি ভাঙচুর করা হয়েছে। তারা জানান, নামকেশিয়া আদিবাসী পাড়া থেকে প্রায় শতাধিক যুবক তাদের বাড়িতে এসে ভাঙচুর করে এবং বাড়ির সবকিছু ভেঙে চুরমার করে দেয়। ঘটনাস্থলে সালানপুর থানা পুলিশ কল্যাণেশ্বরী ফাড়ির পুলিশ ও সামডি ক্যাম্প ও রূপনারায়নপুর পুলিশ পৌঁছায়। পুলিশ সূত্রে জানা গেছে এখনও কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।