Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

করোনা সংক্রমণে পূর্ব বর্ধমান জেলা পরিষদ কার্যত বন্ধ


 

করোনা সংক্রমণে পূর্ব বর্ধমান জেলা পরিষদ কার্যত বন্ধ 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : করোনা সংক্রমণে কাঁপছে পূর্ব বর্ধমান জেলা। কপালে চিন্তার ভাঁজ পড়েছে স্বাস্থ্য আধিকারিক থেকে জেলা প্রশাসনের কর্তাদের কপালে। গত ২৪ ঘন্টায় পূর্ব বর্ধমান জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ৭৭০ জন। বর্ধমান শহরে আক্রান্ত ২২০ জন। জেলার ২৩ ব্লকের মধ্যে অল্প বিস্তর সব ব্লকেই ছড়িয়েছে সংক্রমণ। তবে গত ২৪ ঘন্টায় বর্ধমান ২ নম্বর ব্লকে আক্রান্ত হয়েছেন ৬০ জন। 

করোনা সংক্রমণের জেরে পূর্ব বর্ধমান জেলা পরিষদে আগামী সোমবার পর্যন্ত কোনো কর্মাধ্যক্ষ বা পদাধিকারীদের অফিসে না আসার জন্য নোটিশ জারী করা হয়েছে। জানা গেছে, জেলা পরিষদে মোট ৬ জন করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন। জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম সংবাদ মাধ্যমে জানিয়েছেন, এঁদের মধ্যে জেলা পরিষদের সচিব সহ মিশন নির্মল বাংলা শাখার ১জন এবং জেলা পরিষদের ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪জন করোনায় আক্রান্ত হয়েছেন।