Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জাতীয় ভোটার দিবস পালন



 

জাতীয় ভোটার দিবস পালন 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : আজ জাতীয় ভোটার দিবস। ২০১১ সালের ২৫ জানুয়ারি ভারতের নির্বাচনী আয়োগের ৬১তম প্রতিষ্ঠা দিবসের সঙ্গে সংগতি রেখে তখনকার রাষ্ট্রপতি প্রতিভা পাটিল ভোটার দিবসের আনুষ্ঠানিক সূচনা করেছিলেন। আজ ১২তম ভোটার দিবসটি যথাযথ মর্যাদার সাথে পালন করলো মেমারি-১ ব্লক প্রশাসন। ২৬৫ মেমারি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথে দিনটি পালিত হয়।


 এদিন সকালে ব্লকের সভাকক্ষে অনুষ্ঠানে নতুন ভোটারদের নিয়ে একটি ক্যুইজ প্রতিযোগিতাও হয়। ক্যুইজ পরিচালনা করেন ডি ই ও শুভেন্দু সাঁই। এদিন অনুষ্ঠানের শুরুতেই সকলকে জাতীয় ভোটার দিবসের শপথ বাক্য পাঠ করান মেমারি-১ ব্লকের বিডিও ডাঃ আলি মহ: ওয়ালি উল্লাহ। তিনি দিনটি সম্পর্কে বক্তব্যও রাখেন। ব্লকের অনেক নতুন ভোটার, বি এল ও, সুপারভাইজার সহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যুগ্ম বিডিও অংশুমান ঘোষ, ব্লক ইলেকশন ওসি তাপস কুমার ঘোষ, তুষার নন্দী, আসিফ ইকবাল প্রমুখ।