Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

শহর বর্ধমানে ভয়াবহ ব্যাঙ্ক ডাকাতি, আগ্নেয়াস্ত্র উঁচিয়ে প্রায় ৩০ লক্ষ টাকা নিয়ে ফেরার ডাকাতদল


 

শহর বর্ধমানে ভয়াবহ ব্যাঙ্ক ডাকাতি, আগ্নেয়াস্ত্র উঁচিয়ে প্রায় ৩০ লক্ষ টাকা নিয়ে ফেরার ডাকাতদল 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : শহর বর্ধমানে ভয়াবহ ব্যাঙ্ক ডাকাতির ঘটনায় ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়েছে। এদিন সাত সকালে বর্ধমানের বি সি রোডে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ডাকাতি হয়। ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল আগ্নেয়াস্ত্রসহ ব্যাঙ্কে ঢোকে। রিভলবার, পাইপগান সহ অন্যান্য আগ্নেয়াস্ত্র নিয়ে ব্যাঙ্কে ঢুকে তারা গ্রাহকদের ভয় দেখায়। কয়েকজনের মোবাইল ছিনিয়ে নেয়।  ব্যাঙ্ক কর্মীদের মারধোর করে টাকার বান্ডিল নিয়ে পালিয়ে যায় ডাকাতদল। খবর পেয়ে জেলা পুলিশ সুপার কামনাশীষ সেনের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে ছুটে আসে। ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায়, ডিএসপি সুপ্রভাত চক্রবর্তী, আইসি সুখময় চক্রবর্তী সহ জেলা পুলিশের পদস্থ আধিকারিকরা। পুলিশ আধিকারিকরা ব্যাঙ্কে তদন্ত করে ফিরে যান। এদিকে ডাকাতদের খোঁজে গোটা শহর জুড়ে শুরু হয়েছে নাকা তল্লাশি। 

পুলিশ সূত্রে জানা গেছে, ডাকাত দল গ্রাহক সেজে ব্যাঙ্কে ঢুকে। তারপর ব্যাঙ্কে থাকা গ্রাহকদের মোবাইল ফোনগুলি কেড়ে নিয়ে একটি ব্যাগে রাখে এবং ব্যাঙ্ক কর্মীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখিয়ে লুটপাট চালায়। ডাকাতদল ব্যাঙ্ককে ঢুকে ক্যাশিয়ারের কানের পাশে আগ্নেয়াস্ত্র ধরে  প্রায় ৩০ লক্ষ টাকা নিয়ে পালায়। পুলিশ ব্যাঙ্কের সিসিটিভি ফুটেজ গুলি খতিয়ে দেখছে।