Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মাস্ক ও স্যানিটাইজার বিতরণ


 

মাস্ক ও স্যানিটাইজার বিতরণ 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : রাজধানী কলকাতার সঙ্গে পাল্লা দিয়ে জেলাগুলোতে করোনা চোখ রাঙানি চলছে। তবুও মানুষের মধ্যে সচেতনতা সেই ভাবে চোখে পড়ছেনা। যদিও পুলিশ যথেষ্ট সক্রিয়তার সঙ্গে কাজ করছে। তবুও কিছু মানুষের মধ্যে অসচেতনতার ভাব লক্ষ্য করা যাচ্ছে। এখনও অনেকে মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করছেন না। কেউ বলছেন খাবার পয়সা জুটছে না, মাস্ক, স্যানিটাইজার কি করে কিনবো ? রবিবার 'মিলিত প্রয়াস' এর পক্ষ থেকে বর্ধমানের বিভিন্ন স্থানে পথচারী সহ সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়।

সংস্থার সম্পাদক প্রতনু রক্ষিত ও সহ সম্পাদক অশোক কুমার সরকার জানান,  আজ রবিবার  কিছু সদস্যদের উপস্থিতিতে গোলাপবাগ, তারাবাগ, বোরহাট ও গোদা এলাকায় পথচলতি মানুষজন দের মধ্যে মাস্ক- স্যানিটাইজার বিতরণ করা হয় এবং কোভিড সম্পর্কে সচেতন করা হয়। তিনি আরো জানান যে আগামী এক সপ্তাহ শহরের আরো অন্যান্য স্থানে এই কার্যক্রম চলবে।