Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

স্বেচ্ছায় রক্তদান শিবির

 


স্বেচ্ছায় রক্তদান শিবির 


গৌতম দাস, পালসিট : পূর্ব বর্ধমান জেলার বর্ধমান ২ নম্বর ব্লকের নবস্থা ২  অঞ্চলের পালসিটে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। এলাকার বিশিষ্ট সমাজসেবী রাজীব ব্যানার্জী'র উদ্যোগে শনিবার এই রক্তদান শিবির আয়োজিত হয়।

এই উপলক্ষে এলাকার প্রবীণ ব্যক্তিদের সংবর্ধনা অনুষ্ঠানে সকলকে পুষ্পস্তবক, উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন রাজীব ব্যানার্জী , ঝিলিক ব্যানার্জী, কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী শ্যামল গাঙ্গুলী সহ অন্যান্যরা 

এদিন কোভিড প্রটোকল মেনে  ৪৯  জন স্বেচ্ছায় রক্ত দান করেন। সংগৃহিত রক্ত বর্ধমানের শহীদ শিব শংকর সেবা সমিতির রশ্মি ব্লাড ব্যাঙ্কের হাতে তুলে দেওয়া হয়।