Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

যৌন কর্মীর বাচ্চাদের খেলাধুলার উন্নয়নে


যৌন কর্মীর বাচ্চাদের খেলাধুলার উন্নয়নে 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী :  দুর্গাপুরে কাদা  রোডের যৌন কর্মীদের  বাচ্চাদের  খেলা ধুলার  উন্নয়নের স্বার্থে  দুর্গাপুর  রূঢ়  ওয়েলফেয়ার  সোসাইটি  ও  বেঙ্গল এডিটর পত্রিকা উদ্যোগী হয়েছে। সোমবার তাদের  যৌথ  উদ্যোগে ৩ টি ফুটবল ও  অন্যান্য  খেলার  সামগ্রী  প্রদান  করা  হয়। এছাড়া ওদের খেলার  মাঠে  দুটি লোহার স্থায়ী গোল পোস্ট  সংস্থার  তরফে  দেওয়া  হয়। আজ গোল  পোস্ট  দুটির আনুষ্ঠানিক  উদ্বোধন  করেন দুর্গাপুরের মেয়র প্রশাসক অনিন্দিতা  মুখার্জী। উপস্থিত  ছিলেন  এলাকার  কাউন্সিলর সহ  রানীগঞ্জ চেম্বারের পূর্ব  প্রেসিডেন্ট  সন্দীপ  ভালোটিয়া, দুর্গাপুরের  তথ্য  আধিকারিক  নরেন্দ্র  নাথ  দত্ত, ছিলেন  দুর্গাপুর  সরকারি  হাসপাতালের   বিশিষ্ট  চিকিসৎসক ডাঃ  কৌস্তভ  চ্যাটার্জী, ডি এস পি  হাসপাতালের  চিকিৎসক ডাঃ  তপন  বাদ্যকার, আসানসোল  ও দুর্গাপুর  কোর্টের অ্যাডভোকেট যথাক্রমে গোপাল  কর্মকার এবং সৌরিন  দাস, সিনিয়র  সিটিজেন  সংস্থার  তরফে পীযুষ  মজুমদার। 

এছাড়াও স্থানীয় লাইফ কেয়ার হসপিটালের  সহযোগিতায়  এলাকার  দুস্থ  যৌন  কর্মীদের  বিনামূল্যে  স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয় ও এলাকার  ষাটোর্ধ  বরিষ্ঠ  ব্যক্তিদের  লাইফ  কেয়ার  হসপিটালের পক্ষ থেকে বিশেষ  প্রিভিলেজ  কার্ড ও প্রদান করা হয় যার দ্বারা ওনারা বছরে দুবার বিনামূল্যেই স্বাস্থ্য পরিষেবা ও হাসপাতালের ইন্ডোর ও আউটডোর পরিষেবায় বিশেষ ছাড় পাবেন বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।