Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

সাংবাদিকের প্রতি কবীর সুমনের অশ্লীল ভাষা প্রয়োগের বিরুদ্ধে ধিক্কার সভা


 

সাংবাদিকের প্রতি কবীর সুমনের অশ্লীল ভাষা প্রয়োগের বিরুদ্ধে ধিক্কার সভা 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : সাংবাদিককে অশ্লীল ভাষায় হুশিয়ারি দেওয়ার প্রতিবাদে গর্জে উঠলো বর্ধমানের সাংবাদিকেরা। শনিবার বিকেলে বর্ধমান শহরের কার্জনগেট চত্বরে প্রতিবাদ সভা করে ইন্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশন এর পূর্ব বর্ধমান জেলা শাখা। সাংবাদিকদের পেশার তাগিদে খবর করতে হয়, সেখানে দাঁড়িয়ে কবীর সুমনের মতো সংগীত শিল্পী ও রাজনৈতিক ব্যক্তিত্বের এই রূপ আচরণকে ধিক্কার জানাচ্ছে সাংবাদিক সংগঠন আই জে এ। তাদের দাবী, কবীর সুমনকে প্রকাশ্যে নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে রিপাবলিক বাংলার সাংবাদিক বিট্টু রায়চৌধুরীর কাছে।

 এদিনের ধিক্কার সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট সাংস্কৃতিককর্মী ও শিক্ষাবিদ ড. দেবেশ ঠাকুর, রাজ্যের শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষক তথা সমাজকর্মী তাপস কুমার পাল, বিশিষ্ট আইনজীবী কমল চন্দ্র দত্ত, সাংবাদিক জগন্নাথ ভৌমিক, পার্থ চৌধুরী, সাহিত্যিক ও প্রাবন্ধিক উদয়চাঁদ ঘোষাল সহ অন্যান্যরা। উপস্থিত ছিলেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাঃ সুমিত ব্যানার্জী, আই জে ইউ'র জাতীয় কর্ম সমিতির সদস্য তারকনাথ রায়, স্বেচ্ছাসেবী সংস্থা "সহযোদ্ধা"র সম্পাদক তথা সাংবাদিক সোমনাথ ভট্টাচার্য, সমাজসেবী ও সাংবাদিক শীর্ষেন্দু সাধু, ইন্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশন এর রাজ্য কমিটির সদস্য আমিনুর রহমান, পূর্ব বর্ধমান জেলা কমিটির সাধারণ সম্পাদক অরূপ লাহা, সভাপতি স্বপন মুখার্জী সহ উদিত সিংহ, কৌশিক চক্রবর্তী, সন্তোষ দাস, অনির্বাণ হাজরা, সুজিত দত্ত, প্রসূন সামন্ত, দূরন্ত নাগ, উদয় ঘোষ, সেখ রতন প্রমুখ।