Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

টাউন সার্ভিস বাসে কেপমারি, ২৫ হাজার টাকা উদ্ধার, ধৃত অবাঙালি মহিলা

 


টাউন সার্ভিস বাসে কেপমারি, ২৫ হাজার টাকা উদ্ধার, ধৃত অবাঙালি মহিলা 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : কোভিড বিধিনিষেধের মাঝে ভর সন্ধ্যায়  টাউন সার্ভিস বাসে  এক ব্যক্তির ব্যাগ থেকে ২৫ হাজার টাকা কেপমারির ঘটনায় আলোড়ন ছড়িয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে শহর বর্ধমানে। ঘটনার বিবরণে প্রকাশ, এদিন নিজামুদ্দিন মন্ডল নামে এক ব্যাক্তি নিজের কাজে কুসুমগ্রাম থেকে বর্ধমানে আসেন। কার্জনগেটে আসবেন বলে স্টেশন থেকে টাউন সার্ভিস বাসে ওঠেন। তাঁর সঙ্গে ছিল একটি ব্যাগ। যার মধ্যে ছিল  ব্যবসার ২৫ হাজার টাকা। নিজামুদ্দিন বাবু বলেন, বাসে ওঠার পরই এক অবাঙালি মহিলা তাঁর গা ঘেঁষে দাঁড়িয়ে ছিল। কার্জন গেটে বাস থেকে নামতেই তিনি লক্ষ্য করেন তাঁর সঙ্গে থাকা ব্যাগের চেন কাটা। এমনকি ব্যাগের ভিতরে থাকা টাকাও গায়েব। তখনই নিজামুদ্দিন বাবুর সন্দেহ হয় ওই মহিলাকে। এরপর রাস্তার এদিক ওদিক ওই মহিলাকে খুঁজতেই  রাস্তার উল্টোদিকে ওই মহিলাকে দেখতে পান। তিনি ওই মহিলার দিকে ছুটে যেতেই সেই মহিলা টাকার বান্ডিল রাস্তায় ফেলে দেয়। এবং পালানোর চেষ্টা করে।

 কয়েকজনের সহযোগিতায় ওই মহিলাকে আটক করে টাকা চুরির কথা বারবার জানতে চাওয়া হলে তিনি কৃত কর্মের কথা অস্বীকার করেন। এরপর স্থানীয় মানুষের পরামর্শে নিজামুদ্দিন মন্ডল বর্ধমান থানায় খবর দিলে পুলিশ এসে ওই অবাঙালি মহিলাকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছে,  মহিলাকে জিজ্ঞাসাবাদ করার পর সে তার দোষ স্বীকার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত মহিলার নাম নিতু পারমা। ওই মহিলা পশ্চিম বর্ধমান জেলার পানাগড়ে থাকে। তাঁর আসল বাড়ি গুজরাটের মেন্দাবাদে।