Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

কোভিড সচেতনতায় প্রশাসনিক বৈঠক


 

কোভিড সচেতনতায় প্রশাসনিক বৈঠক 


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরে  ব্লক ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ১৩ টি পঞ্চায়েত প্রধানদের নিয়ে করোনা সচেতনতা বিষয়ে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার জামালপুর পঞ্চায়েত সমিতির মিটিং হলে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, ব্লকের বিডিও শুভঙ্কর মজুমদার , জামালপুর থানার অফিসার ইন চার্জ মিঠুন কুমার ঘোষ, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দেবু হেমব্রম সহ অন্যান্যরা।

 আজকের এই বৈঠক থেকে প্রধানদের নির্দেশ দেওয়া হয় মেলা, খেলা সহ যেকোনো জমায়েতে কোনো ভাবেই যেন ৫০ জনের বেশি মানুষ না থাকে। এছাড়াও সমস্ত কোভিড বিধি মেনে যেন তা করা হয়। এ ছাড়াও ১লা মাঘ জামালপুরে দামোদর নদীতে তেলকুপি ঘাট সংলগ্ন এলাকায় আদিবাসীদের তর্পণ ও বিশেষ পুজো উপলক্ষ্যে বিশাল জমায়েত হয়। ওই মেলাটিকেও বন্ধ করে মেলার যাঁরা কর্মকর্তা আছেন তাঁদের শুধুমাত্র যেটুকু নিয়ম সেভাবে করতে বলা হয় । এবিষয়ে তাঁরা খুব তাড়াতাড়ি তাঁদের সিদ্ধান্ত ব্লক প্রশাসনিক কর্তাদের জানিয়ে দেবেন বলে জানিয়েছেন।