Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত পড়ুয়া


 

মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত পড়ুয়া 


অতনু হাজরা, জামালপুর :  মুখ্যমন্ত্রীর অন্যতম একটি স্বপ্নের প্রকল্প 'কন্যাশ্রী'। যা আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছে। আর সেই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হলো জামালপুরের এক কলেজ পড়ুয়া উত্তর মোহনপুরের মনিমালা মন্ডল। জানা যায় সে স্কুল ছেড়ে কলেজে আসার সময়  নির্দিষ্ট নিয়ম মেনে আবেদন করে। কিন্তু তার অন্যান্য বন্ধুরা কন্যাশ্রীর টাকা পেলেও সে পায় না। পরে সে জানতে পারে তার নাকি বিবাহ হয়ে গেছে সেই কারণে তার টাকা ঢোকেনি। 

এই বিষয়ে ব্লকে যোগাযোগ করা হলে বিডিও শুভঙ্কর মজুমদার বলেন, স্থানীয় বিএলও'র ভুল রিপোর্টের জন্য এই বিভ্রাট ঘটেছে। তিনি আশ্বাস দেন দ্রুত ছাত্রীটির কন্যাশ্রীর ভাতা পাওয়ার ব্যবস্থা তিনি করে দেবেন এবং তার প্রক্রিয়া তিনি শুরুও করে দিয়েছেন। এছাড়াও ওই বিএলও যিনি ভুল তথ্য দিয়েছেন তার জবাবদিহিও চাওয়া হবে বা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।