Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

আদিবাসী সম্প্রদায়ের অস্থি বিসর্জন ও পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ


 

আদিবাসী সম্প্রদায়ের অস্থি বিসর্জন ও পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ 


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরে দামোদর নদের তেলকুপি ঘাটে প্রতিবছর ১ লা মাঘ আদিবাসী সম্প্রদায়ের মানুষদের অস্থি বিসর্জন ও পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ উৎসব করা হয়। এই উপলক্ষ্যে পার্শ্ববর্তী বিভিন্ন জেলা এমনকি বিভিন্ন রাজ্য থেকে লক্ষাধিক জনসমাগম হয়। কিন্তু এবছর পরিস্থিতি ভিন্ন। লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। আর সেই কারণেই ব্লক প্রশাসনের পক্ষ থেকে মাঝিবাবা সহ অন্যান্য আদিবাসী সমাজের নেতৃত্বদের কাছে এবছর বড়ো আকারে কোনো কিছু না করার জন্য আবেদন করা হয়। আজ দামোদর নদের তেলকুপি ঘাটে গিয়ে একদম সেই চিত্রই দেখা গেল। সেভাবে কোনো লোকসমাগম হয়নি। শুধুমাত্র কোভিড বিধি মেনে অস্থিবিসর্জন ও সামান্য যা নিয়ম কানুন তাই করা হচ্ছে। সতর্ক রয়েছেন বিভিন্ন ভলান্টিয়ার। রয়েছে উপযুক্ত পরিমানে মাস্ক ও স্যানিটাইজার। আজ তেলকুপি ঘাটে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহকারী সভাধিপতি তথা তৃণমূল কংগ্রেসের রাজ্যের এস টি সেলের সভাপতি ও রাজ্যের মুখপাত্র দেবু টুডু।

  ছিলেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, সহ সভাপতি দেবু হেমব্রম, আদিবাসী নেতা তারক টুডু সহ অন্যান্যরা। পরে আজকের এই ছোট্ট উৎসবে আদিবাসী মানুষদের সাথে মিলিত হন জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি। দেবু টুডু বলেন, তিনি পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করলেন এবং এলাকার আদিবাসী মানুষজন, বিভিন্ন মাঝিবাবা, আদিবাসী নেতৃত্বদের ধন্যবাদ জানান কোভিড পরিস্থিতিতে এই সুন্দর ভাবে অনুষ্ঠানটির আয়োজন করার জন্য। 

তবে নদীর চরে ছড়িয়ে ছিটিয়ে অল্প কিছু মানুষ ছাড়া সেভাবে কোনো জনসমাগম চোখে পড়েনি। এই কারণে বিধায়ক অলোক কুমার মাঝি, বিডিও শুভঙ্কর মজুমদার ও পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান আদিবাসী সম্প্রদায়ের মানুষজনকে ধন্যবাদ জানান।