Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জয়হিন্দ বাহিনীর মাস্ক বিতরণ


 

জয়হিন্দ বাহিনীর মাস্ক বিতরণ 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বর্ধমান শহর তৃণমূল কংগ্রেস জয়হিন্দ বাহিনীর পক্ষ থেকে শুক্রবার পথচারীদের মাস্ক বিতরণ করা হয়। বর্ধমান শহর জয়হিন্দ বাহিনীর সদস্যরা প্রতিদিন মানুষের পাশে থেকে কাজ করে চলেছে। গরীব মানুষদের খাদ্য সামগ্রী প্রদান, দুঃস্থজনে শীতবস্ত্র প্রদান, অতিমারি পরিস্থিতিতে কাজ হারানো মানুষের জন্য কাজের সন্ধান, চিকিৎসা পরিষেবায় সহায়তা সহ নানাবিধ সেবামূলক কাজে নিজেদের নিয়োজিত রেখে এগিয়ে চলেছে। আজ বর্ধমান শহর তৃণমূল কংগ্রেস জয়হিন্দ বাহিনীর পক্ষ থেকে কার্জনগেটের সামনে মাস্ক বিতরণ অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন সভাপতি জয়হিন্দ বাহিনীর বর্ধমান শহর সভাপতি পল্লব দাস, জেলার সাধারণ সম্পাদক যোগেশ্বর দাস বৈরাগ্য সহ শহর কমিটির অনামিকা সাঁই মণ্ডল, শাহানা পারভীন, প্রমোদ হরিজন, কাঞ্চন কোনার, অমিত পাল, শেখ মুক্ত এবং অন্যান্য নেতৃবৃন্দ।

 জয়হিন্দ বাহিনীর বর্ধমান শহর সভাপতি পল্লব দাস জানান, গত সাত দিন ধরে শহরের বিভিন্ন এলাকায় তাদের মাসিক বিতরণ কর্মসূচি চলছে।