Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

নজরুল-সুকান্ত ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে রক্তদান শিবির


 

নজরুল-সুকান্ত ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে রক্তদান শিবির 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : "জীবনের জন্য রক্তদান, মুমূর্ষু রোগীর জীবন দান" এই শ্লোগানকে সামনে রেখে একদিনের স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করলো নজরুল-সুকান্ত ওয়েলফেয়ার সোসাইটি। রক্তদান শিবির আয়োজনে সহযোগিতা করেছে নিউ রিভলিউশন অ্যান্ড দক্ষিণ দামোদর এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট। 

বুধবার শহর বর্ধমানের তিনকোনিয়া সংলগ্ন পান্থশালায় এই রক্তদান শিবির আয়োজিত হয়। এদিনের রক্তদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি কারেকশনাল সার্ভিসেস নবীন কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ধমান কারেকশনাল হোম এর জেলার আশীষ কুমার বণিক, ডাঃ পল্লবী মাঝি, নজরুল-সুকান্ত ওয়েলফেয়ার সোসাইটির মুখ্য উপদেষ্টা বিশ্বজিত সেন (খোকন)। 

নজরুল সুকান্ত ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি খলিদ গনি জানান, আজ প্রায় দেড়শ জন স্বেচ্ছায় রক্ত দান করেছেন। রক্ত সংগ্রহ করেছে বর্ধমান শিব শংকর সেবা সমিতির রশ্মি ব্লাড ব্যাঙ্ক। 

নজরুল সুকান্ত ওয়েলফেয়ার সোসাইটির মুখ্য উপদেষ্টা বিশ্বজিত সেন বলেন, তাদের এই সংস্থা সারা বছরই বিভিন্ন সেবামূলক কাজের মধ্যেই যুক্ত থাকে এবং প্রতিবছর অন্তত দুটি রক্তদান শিবিরেরও আয়োজন করে থাকে। 

বর্তমান কোভিড পরিস্থিতিতে বিভিন্ন হসপিটালে রক্তের যোগান স্বাভাবিক রাখতে নজরুল সুকান্ত ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত অতিথিসহ সকলেই।