Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ভর সন্ধ্যায় পাইপগান উঁচিয়ে যুবকের আস্ফালন, পরে গ্রেপ্তার


 

ভর সন্ধ্যায় পাইপগান উঁচিয়ে যুবকের আস্ফালন, পরে গ্রেপ্তার



ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : আবারও আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিশ। গত সপ্তাহে প্রভাতী চন্দ্র নামে সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করার সঙ্গে আগ্নেয়াস্ত্র ও বোম উদ্ধার করেছিল পুলিশ। এক সপ্তাহের মাথায় ফের আগ্নেয়াস্ত্র সহ যুবক গ্রেপ্তারের ঘটনায় আলোড়ন ছড়িয়েছে শহর বর্ধমানে।

সোমবার বর্ধমান শহরের বড় নীলপুর এলাকার সেখ রফিকুল ওরফে কচি নামে এক যুবককে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে এদিন সন্ধ্যায় আচমকাই  হাতে লাল শালু কাপড় জড়িয়ে বন্দুক নিয়ে এলাকায় দাপাদাপি শুরু করে ওই যুবক। এই ঘটনায় এলাকার মানুষজন আতঙ্কগ্রস্থ হয়ে পড়েন। বর্ধমান থানায় খবর দেওয়া হলে পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে এই যুবককে গ্রেপ্তার করে। ধৃত যুবকের কাছ থেকে একটি দেশি পাইপগান, একটি গুলি এবং একটি বেলুন ফাটানোর বন্দুক উদ্ধার হয়েছে।