Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

রান্নার গ্যাসের কালোবাজারি চক্রের হদিস, ৩২ টি কমার্শিয়াল সিলিন্ডার সহ আটক ১


 

রান্নার গ্যাসের কালোবাজারি চক্রের হদিস, ৩২ টি কমার্শিয়াল সিলিন্ডার সহ আটক ১ 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : সারের পাশাপাশি রান্নার গ্যাসের কালোবাজারি চক্রও বেশ সক্রিয় হয়ে উঠেছে পূর্ব বর্ধমানে। কিছুদিন আগেই ডোমেস্টিক গ্যাস সিলিন্ডারে জল মেশানোর খবর প্রকাশ্যে এনেছিলেন অঞ্জন সিনহা নামে ইন্ডেন গ্যাসের গ্রাহক। যা নিয়ে রীতিমতো সোরগোল পড়ে গিয়েছিল। এবার কমার্শিয়াল রান্নার গ্যাসের কালোবাজারি চক্রের হদিস পেল পূর্ব বর্ধমান জেলা পুলিশ। জেলা দুর্নীতি দমন শাখা ও বর্ধমান থানার পুলিশ ৩২ টি কমার্শিয়াল রান্নার গ্যাসের সিলিন্ডার সহ একজনকে আটক করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, শক্তিগড় থেকে বর্ধমান শহরে গ্যাসের সিলিন্ডার গুলি আনা হচ্ছিল। ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিসাররা গোপন সূত্রে খবর পেয়ে সদর ঘাট তেলিপুকুর এলাকা থেকে সিলিন্ডার সহ একজনকে আটক করেছে।

পূর্ব বর্ধমান জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ডেপুটি পুলিশ সুপার সমরেশ দে জানান, কমার্শিয়াল রান্নার গ্যাসের বড় সিলিন্ডার গ্যাস গুলি থেকে গ্যাস বের করে ছোট ছোট গ্যাস সিলিন্ডারে ট্রান্সফার করা হতো। এবং বেশি দামে বাজারে বিক্রি করা হতো। বিষয়টি গোপন সূত্রে পুলিশের কানে আসতেই জেলা দুর্নীতি দমন শাখা এবং বর্ধমান থানার পুলিশ অতর্কিতে হানা দিয়ে কালোবাজারি চক্রের এক পান্ডাকে ধরতে সক্ষম হয়েছে। তবে রানার গ্যাসের কালোবাজারি রুখতে পুলিশ সচেষ্ট রয়েছে।